ছবি : সংগৃহিত
সারাদেশ
সরকার বিরোধী স্লোগান

বোয়ালমারীতে জামাতের বিক্ষোভ মিছিল

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বোয়ালমারী উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: যৌন হয়রানি-বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সভা

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর নামাজের জানাজা ঢাকায় করতে না দেয়া, কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় পুলিশের গুলিতে দুইজন নিহত, মিথ্যা মামলা দায়ের ও গ্রেফতারের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বুধবার (২৩ আগস্ট) সকালে বোয়ালমারী পৌরসভার ঠাকুরপুর ব্রিজের নিকট কয়েক মিনিটের জন্য এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: নিরবে চলে গেল কাজী লুলুর মৃত্যুবার্ষিকী

উপজেলা জামায়াতে ইসলামী বোয়ালমারী উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুস সালাম, চালিনগর গ্রামের বিল্লাল হোসেন, আলী আব্বাস ও কুশাডাঙ্গা গ্রামের আকরাম হোসেনের ছেলে ইমামের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেয়া হয়।

আরও পড়ুন: সিরাজগঞ্জে পানিতে ডুবে নিহত ২

এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, মিছিল করার খবর আগে থেকে আমাদের কাছে ছিলো না। পরে জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। এ ব্যাপারে আমরা খোঁজখবর নিচ্ছি, কারা এ ঘটনার সাথে জড়িত।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

ট্রাম্পকে আইআরজিসির কড়া জবাব

পারমাণবিক অস্ত্র ও ইরানের জব্দ করা অর্থ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা