ছবি : সংগৃহিত
সারাদেশ

সিসিটিভি ক্যামেরার সংযোগ কেটে গরু চুরি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: পুকুরে মাছ চাষের পাশাপাশি সেখানেই খামার গড়ে তুলেছেন চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার গোবরাতলা ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান তাসেম আলী।

আরও পড়ুন: রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া উচিত

বড় ও মাঝারি মিলে মোট ১৭টি গরু ছিল তার খামারে। নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে পুকুর ও খামারের চারদিকে মোট ৭টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করেন।

রোববার (২০ আগস্ট) দিবাগত রাত সোয়া তিনটার দিকে তাসেম আলীর খামার থেকে ৫টি অস্ট্রেলিয়ান জাতের গরু চুরি হয়েছে।

সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার দক্ষিণ শহরের খামার থেকে এসব গরু চুরি হয়। চুরিতে অংশ নেয় ৭-৮ জন সদস্য। তারা সবাই মুখোশ পরিহিত ছিল। খামারের দরজার তালা ভাঙতে ব্যবহার করা হয় গ্যাস এবং চোরদল খামারে প্রবেশ করে তিনটি সিসিটিভি ক্যামেরার সংযোগ তাঁর কেটে দেয়।

আরও পড়ুন: পা পিছলে গলায় ফাঁস, গাছির মৃত্যু

এনিয়ে সোমবার (২১ আগস্ট) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন, খামার মালিক ও গোবরাতলা ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান তাসেম আলী।

এ ঘটনায় সোমবার দুপুরে খামার পরিদর্শন করেছে পুলিশ ও প্রাণীসম্পদ বিভাগের কর্মকর্তারা।

জানা যায়, প্রতিদিনের ন্যায় গরুর খাবার ও পানি দিয়ে খামারে তালা মেরে ঘুমিয়ে যান খামার দেখভালের দায়িত্বে থাকা রাখাল।

আরও পড়ুন: ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ

রাত আনুমানিক ৩টা ২০ মিনিটের দিকে চোরের দল খামারে প্রবেশ করে গ্যাস দিয়ে তালা কেটে প্রবেশ করে।

এছাড়াও সাতটি ক্যামেরার মধ্যে সামনের দিকে থাকা তিনটি খামারের সংযোগ তাঁর কাঁচি দিয়ে কেটে দেয়। মোট ৬টি গরু চুরি হলেও সকালে খুঁজতে বের হলে খামারের পাশের ধানক্ষেতে একটি গরু পাওয়া যায়।

খামার মালিক তাসেম আলী বলেন, মোট ১১টি বড় গরু ও ৬টি ছোট গরু মিলে খামারে মোট ১৭টি গরু ছিল। এরমধ্যে চুরি হয়েছিল ৬টি বড় গরু। সকালে খামারের পাশে একটি গরু পাওয়া যায়। সোমবার বিকেল পর্যন্ত গরুগুলোর কোন সন্ধান মেলেনি।

আরও পড়ুন: নোয়াখালীতে শহীদদের স্মরণে আলোচনা সভা

আশা করি, পুলিশ জোরালোভাবে তদন্ত করে গরুগুলো উদ্ধার করবে। অস্ট্রেলিয়ান জাতের গরুগুলোর প্রত্যেকটির দাম প্রায় ৩ লাখ টাকা করে।

এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ বলেন, খামারীর অভিযোগ পাওয়া গেছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সহ পুলিশের একটি তদন্ত দল খামারটি পরিদর্শন করেছেন। গরুগুলো উদ্ধারে কাজ করছে পুলিশ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা