ছবি : সংগৃহিত
সারাদেশ
২১ আগস্ট গ্রেনেড হামলা

নোয়াখালীতে শহীদদের স্মরণে আলোচনা সভা

নোয়াখালী প্রতিনিধি: ২০০৪ সালের ২১ আগস্টে ঢাকায় ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়ার আয়োজন করেছে নোয়াখালী জেলা, সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগ।

আরও পড়ুন: ৪ দফা দাবিতে প্রশাসনিক ভবনে তালা

সোমবার (২১ আগস্ট) বিকেলে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের অডিটোরিয়ামে এ কর্মসূচি পালন করা হয়।

এতে জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিমের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিথুন ভট্টের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন, সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ খান সোহেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুদ্দিন জেহান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস জাহের, সাধারণ সম্পাদ এডভোকেট আতাউর রহমান নাছের প্রমূখ।

আরও পড়ুন: সেই শাহাদাত ফের ত্রিশালে, চলছে মানববন্ধন

আলোচনা সভায় বক্তারা বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশে অতর্কিত গ্রেনেড হামলা চালানো হয়।

এতে মারা যান আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মী। আহত হন শেখ হাসিনাসহ পাঁচ শতাধিক নেতাকর্মী।

বক্তারা আরো বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলা ছিল ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতের বর্বরোচিত হত্যাকাণ্ডের ধারাবাহিকতা।

আরও পড়ুন: রামগড়ে ভারতীয় লেহেঙ্গা ও শেরওয়ানী জব্দ

আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে সংগঠনের সভাপতি শেখ হাসিনাসহ দলের প্রথম সারির নেতাদের হত্যার উদ্দেশ্যেই হাওয়া ভবন থেকে খালেদা-তারেক এর নেতৃত্বে এ হামলা চালায় ঘাতকচক্র। শুধু গ্রেনেড হামলাই নয়, সেদিন শেখ হাসিনার গাড়ি লক্ষ্য করেও ছয় রাউন্ড গুলি ছোড়া হয়।

অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও তিনি আহত হন, তার শ্রবণশক্তি চিরদিনের মতো ক্ষতিগ্রস্ত হয়। বর্বরোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের দ্রুত ফাঁসির রায় কার্যকর এবং পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার দাবি জানান বক্তারা।

আরও পড়ুন: নিহত শহীদদের স্মরণে মাগুরায় আলোচনা সভা

আলোচনা সভা শেষে গ্রেনেড হামলায় নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেয় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা