সারাদেশ

রামগড়ে ভারতীয় লেহেঙ্গা ও শেরওয়ানী জব্দ 

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির রামগড়ে ভারতীয় সীমান্ত দিয়ে অবৈধ পথে নিয়ে আসা লেহেঙ্গা ও শেরওয়ানীর একটি চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আরও পড়ুন : পঞ্চগড়ে ৩ কারখানায় জরিমানা

সোমবার (২১ আগস্ট) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ লাচারিপাড়া বিওপির নায়েব সুবেদার জাহাঙ্গীর হোসেন এর নেতৃত্বে একটি টহল দল উপজেলার পিলাকখাল এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ৭ বস্তা ভর্তি এসব পোশাক জব্দ করে।

বিজিবি সুত্রে জানা যায়, পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে অবৈধ ভারতীয় এসব মালামাল রেখে পালিয়ে যায়, জব্দকৃত ভারতীয় অবৈধ এসব মালামালের মধ্যে রয়েছে ২২৮টি থ্রী পিস, ২৭ পিস লেহেঙ্গা ও শেরওয়ানী ২ পিস। যার বর্তমান বাজার মূল্য ১৫ লাখ টাকা। জব্দকৃত এসব পোশাক সীতাকুন্ড কাস্টমসে জমা দেয়ার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন : নিহত শহীদদের স্মরণে মাগুরায় আলোচনা সভা

বর্ডারগার্ড বাংলাদেশ রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তে অবৈধ চোরাচালান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন রোধে বিজিবির নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা