ছবি : সংগৃহিত
সারাদেশ

নামাজে সাঈদীর জান্নাত কামনা করায় অব্যাহতি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে জুমার নামাজ শেষে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর জান্নাত কামনা করে দোয়া করায় এক মসজিদের খতিবকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে জাপা'র দুই গ্রুপের সংঘর্ষ

ভুক্তভোগী খতিবের নাম হাফেজ মাওলানা আনোয়ার হোসেন। তিনি চাটখিল কেন্দ্রীয় শহীদ মিনার জামে মসজিদের সাবেক খতিব।

শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে চাটখিল কেন্দ্রীয় শহীদ মিনার জামে মসজিদে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, হাফেজ মাওলানা আনোয়ার হোসেন দীর্ঘ ১৫ বছর যাবত চাটখিল কেন্দ্রীয় শহীদ মিনার জামে মসজিদে জুমার খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

আরও পড়ুন: পঞ্চগড়ে ৩ কারখানায় জরিমানা

গত শুক্রবার নামাজ শেষে মোনাজাতের শেষ দিকে তিনি বলেন, দীর্ঘ দিন অসুস্থ ছিলেন, মারা গেছেন সাঈদী সাহেবকে আল্লাহ যেন জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। এরপর নামাজ শেষ হওয়ার সাথে সাথে মসজিদ কমিটি খতিবকে মৌখিকভাবে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দেয়।

চাটখিল কেন্দ্রীয় শহীদ মিনারে জামে মসজিদের সাবেক খতিব হাফেজ মাওলানা আনোয়ার হোসেন তাকে অব্যাহতি দেওয়ার সত্যতা নিশ্চিত করেন। তবে তিনি এ বিষয়ে আর কোন মন্তব্য করতে রাজি হননি।

আরও পড়ুন: হাতির আক্রমণে কিশোরের মৃত্যু

এ বিষয়ে জানতে মসজিদ কমিটির সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

পেছাল সোহেল রানাসহ ৮ আসামির যুক্তিতর্ক

সাভারে ধসে পড়া রানা প্লাজা নির্মাণে দুর্নীতির অভিয...

বরিশালকে দুমড়ে মুচড়ে খুলনার দাপুটে জয়, ঢাকা-রংপুর ম্যাচ রোমাঞ্চকর মোড়ে

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) নতুন মৌসুমের শুরুতেই দুর্দান্ত পারফরম্যান্সের দ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

যুক্তরাষ্ট্র-চীন শীতল লড়াইয়ের নতুন অধ্যায়

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান দ্বন্দ্ব এখন আর শুধু দুই দেশের দ্বিপক্ষীয় সংকটের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা