প্রতীকী ছবি
সারাদেশ

মিশুকচালকের পা কাটা মরদেহ উদ্ধার 

জেলা প্রতিনিধি : কিশোরগঞ্জের সদরে নরসুন্দা নদী থেকে রকিবুল ইসলাম রকি (১৮) নামের এক মিশুকচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : কাভার্ডভ্যানের চাপায় শিশুসহ নিহত ৩

সোমবার (২১ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের উত্তর পার্শ্বের নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রকিবুল ইসলাম সদর উপজেলার যশোদল এলাকার মো. শাহীন মিয়ার ছেলে।

নিহতের মামা কামরুল হাসান জানান, গত শুক্রবার (১৮ আগস্ট) বিকেল আনুমানিক ৫টার দিকে বাড়ি থেকে নিজের মিশুক গাড়ি নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বের হয়। রাত ৯টার দিকে রকি অন্য নাম্বার থেকে ফোন দিয়ে মাকে জানায় তার মোবাইল ফোনে চার্জ শেষ তাই বন্ধ হয়ে গেছে। তারপর থেকে রকি নিখোঁজ। আজ সোমবার সকালে স্থানীয় এক মহিলা নরসুন্দা নদীর পাশে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা গিয়ে মরদেহ উদ্ধার করে। আমরা গিয়ে রকির মরদেহ শনাক্ত করি। রকির বাম পা গোড়ালি থেকে বিছিন্ন ও গলায় কাটার দাগ রয়েছে।

আরও পড়ুন : হোটেলে মিলল আ’লীগ নেতার লাশ

ঘটনার সত্যতা নিশ্চিত করে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, আজ সোমবার সকাল পৌনে ১০টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের উত্তর পার্শ্বের নরসুন্দা নদী থেকে নিখোঁজ রকির মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

বিশ্বের সেরা শহর নিউইয়র্ক

লন্ডন, প্যারিস, সিয়াটল ও সান ফ্রান্সিসকোর মতো বিশ্বখ্যাত ও প্রভাবশালী মেট্রো...

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা