প্রতীকী ছবি
সারাদেশ

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচিতে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।

আরও পড়ুন : কালকিনিতে ৫ গ্রামের ভরসা বাঁশের সাঁকো

সোমবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের মতি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হল- মতি মার্কেট এলাকার এরশাদ হোসেনের ছেলে রাফি সরকার (৬) ও হাসমত আলীর ছেলে সৌরভ সরকার (৫)। রাফি ও সৌরভ আপন দুই চাচাতো ভাই।

আরও পড়ুন : ছেলের দায়ের কোপে বাবা খুন

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য শামছুল হক জানান, রাফি ও সৌরভ এক সঙ্গে বাড়ির পাশে খেলছিল। এরই এক পর্যায়ে পাশে থাকা পুকুরে নামার পর পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে দুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে জাপা'র দুই গ্রুপের সংঘর্ষ

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার জানান, মতি মার্কেট এলাকায় দুজন শিশু পানিতে ডুবে মারা গেছে বলে জেনেছি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা