ছবি: সংগৃহীত
সারাদেশ

কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার ১

জেলা প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিনব কায়দায় সবজি ভর্তি বাজারের ব্যাগ ও প্যান্টের বেল্টের মধ্যে লুকিয়ে পাচারের সময় একটি বাস থেকে ১ কোটি ৬০ লাখ টাকার হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৮

শনিবার (১৯ আগস্ট) রাত ৯ টার দিকে উপজেলার ডাইংপাড়া মোড় থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মো. ইমরান আলী (৩৩) নাটোরের সদর উপজেলার রামাইগাছী এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

আরও পড়ুন: ২ বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২৫

রোববার (২০ আগস্ট) ভোরে র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানিয়েছে, ইমরানের বাড়ি নাটোর হলেও কয়েক মাস ধরে তিনি চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসা ও চোরাচালানের করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একটি যাত্রীবাহী বাস থেকে তাকে আটক করা হয়।

আরও পড়ুন: ব্যবসায়ীকে মারধর ও পরিবারকে হেনস্তার অভিযোগ

তার কাছে পাওয়া একটি সবজি ভর্তি বাজারের ব্যাগ তল্লাশি করে ১ কেজি হিরোইন জব্দ করা হয়। পরে তার দেহ তল্লাশি করলে প্যান্টের বেল্টের মধ্যে লুকানো অবস্থায় আরও ৬০০ গ্রাম হেরোইন পাওয়া যায়।

তার নামে আগের আরও ৩ টি মাদক মামলা রয়েছে।

আরও পড়ুন: বেনাপোলে পাসপোর্টযাত্রীকে পিটিয়ে জখম

এ অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির।

ইমরানের বিরুদ্ধে রাজশাহীর গোদাগাড়ী থানায় মাদক মামলা হয়েছে।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা