নির্যাতনের শিকার সেই মা-মেয়ে জামিন পেলেন
সারাদেশ

নির্যাতনের শিকার সেই মা-মেয়ে জামিন পেলেন

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় গরুচোর সন্দেহে দুই মেয়ে, এক ছেলে মাসহ ৫ জনকে রশি দিয়ে বেঁধে নির্যাতনের ঘটনায় স্বপ্রণোদিত হয়ে জামিন আদেশ প্রচার করেছেন চকরিয়া জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে এক আদেশে মা ও ২ মেয়েসহ ৫ জনকে জামিন দিয়েছে আদালত।

কক্সবাজারের চকরিয়ায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজীব কুমার দেব স্বপ্রণোদিত হয়ে এ আদেশ প্রচার করেন। আদেশে আগামী ৭ দিনের মধ্যে ঘটনা তদন্তে প্রতিবেদন দাখিল করতে পুলিশকে নির্দেশও দেয়া হয়েছে।

পুলিশের চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী মতিউল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত স্বপ্রণোদিত হয়ে হারবাংয়ের ভাইরাল হওয়া ঘটনায় জনস্বার্থে একটি আদেশ প্রচার করেন। আগামী ৭ কর্মদিবসের মধ্যে এ বিষয়ে আদালতকে অবহিত করতে তাকে নির্দেশ দেন বলে জানান তিনি।

মা-মেয়ের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইলিয়াস আরিফ জানিয়েছেন, সোমবার দুপুরে চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মেয়ে রোজিনা আক্তার, সেলিনা আক্তার ওমা পারভীন আক্তারকে হাজির করা হলে আদালত শুনানির আগামী ধার্য তারিখ পর্যন্ত জামিন মঞ্জুর করেন।

এদিকে, দুপুরে জেলা প্রশাসন কর্তৃক গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা