পদ্মার পানি বিপৎসীমার ওপরে
সারাদেশ

পদ্মার পানি বিপৎসীমার ওপরে

নিজস্ব প্রতিবেদক:

গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীর দৌলতদিয়া পয়েন্টে পদ্মার পানি বিপৎসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রবল স্রোতের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি পারাপার ব্যাহত হচ্ছে। তীব্র স্রোতের কারণে ফেরিগুলোকে খুব সাবধানে ধীরগতিতে চলতে হচ্ছে। ফলে নদী পার হতে স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ সময় লাগছে।

ফেরি চালকরা বলছেন, তীব্র স্রোতের কারণে ফেরিগুলো স্বাভাবিক গতিতে যেতে পারছে না। মাঝপদ্মায় যাওয়ার পর ফেরিগুলো যাত্রী ও যানবাহন নিয়ে নির্দিষ্ট নৌরুট থেকে কিছুটা ছিটকে দূরে সরে যাচ্ছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, এই রুটে বর্তমানে ১৫টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। যে কারণে পদ্মায় ফেরি পারাপার ব্যাহত হলেও ঘাট এলাকায় তেমন ভোগান্তি নেই।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, পদ্মার পানি রাজবাড়ীর-দৌলতদিয়া পয়েন্টে ২৪ ঘণ্টায় ২ সেন্টিমিটার কমে বিপৎসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা