সংসদ সদস্য দবিরুল করোনায় আক্রান্ত
সারাদেশ

সংসদ সদস্য দবিরুল করোনায় আক্রান্ত

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও-২ আসন থেকে সাত বার নির্বাচিত সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি আলহাজ দবিরুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার (২৪ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মাহফুজুর রহমান সরকার। এদিনে জেলায় নতুন করে আরও ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮১০ জন। তাদের মধ্যে ৪৩৬ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং জেলায় সর্বমোট মারা গেছেন ১৪ জন।

সিভিল সার্জন জানান, গত ২১ আগস্ট করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে সংসদ সদস্য দবিরুল ইসলামের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়।

রোববার রাতে দিনাজপুর থেকে প্রাপ্ত রিপোর্টে এমপিসহ আরও ১৬ জনের শরীরে কভিড-১৯ শনাক্ত হয়। তাদের মধ্যে সদর উপজেলার তিনজন, বালিয়াডাঙ্গী উপজেলার সাত জন, পীরগঞ্জ উপজেলার তিন জন, হরিপুর উপজেলার একজন ও রাণীশংকৈল উপজেলার দুই জন রয়েছেন।

সিভিল সার্জন আরও জানান, প্রবীণ এই সংসদ সদস্য নিজ বাড়ি বালিয়াডাঙ্গীতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তার পরিবারের অন্য সদস্যরা সুস্থ রয়েছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা