ছবি-সংগৃহীত
সারাদেশ

টেকনাফে অপহৃতদের উদ্ধার, গ্রেফতার ২

জেলা প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত দুইজনকে উদ্ধার করা হয়েছে। এ সময় অস্ত্রসহ অপহরণ চক্রের দুই সদস্যকেও গ্রেফতার করা হয়।

আরও পড়ুন : ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

শুক্রবার (২১ জুলাই) রাতে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ।

অপহৃত ভুক্তভোগীরা হলেন- টেকনাফ শালবাগান ক্যাম্প-২৬ ব্লক এ/০৪ হাকিম আলীর ছেলে সাইদুল ইসলাম (১৮) ও টেকনাফ নয়াপাড়ার তজিলুর ইসলামের ছেলে হাসান মিস্ত্রি (৫০)।

গ্রেফতারকৃতরা হলেন-টেকনাফের নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পের আই ব্লকের সৈয়দ হোছনের ছেলে মো. সেলিম ওরফে ছলিম (৩৩) ও একই ব্লকের রশিদ আহমদের ছেলে মো. জসিম (১৯)। তাদের কাছ থেকে দুটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

আরও পড়ুন : রূপগঞ্জে ফের গোলাগুলি, আহত ৫

হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলী জানান, রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ের পাদদেশে মেশিন দিয়ে পানির ওঠানোর সময় হঠাৎ পাহাড় থেকে একদল অপহরণকারী দুজনকে তুলে নিয়ে যায়। খবর পেয়ে দুই শতাধিক স্থানীয় লোকজন পাহাড়ে গিয়ে অপহরণকারীদের আস্তানা খুঁজে বের করেন। এ সময় অপহরণকারীরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। পরে পুলিশও অভিযানে যোগ দেয়।

ওসি জোবাইর সৈয়দ বলেন, শুক্রবার বিকেলের দিকে সাইদুল ইসলাম ও হাসান মিস্ত্রি নামের দুইব্যক্তি শালবাগান ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে লেকের পাড় হতে লেকের পানি সরবরাহের লাইন মেরামতের কাজ করছিল। এ সময় অস্ত্রধারী অস্ত্রের মুখে তাদেরকে অপহরণ করে পাহাড়ের ভেতর নিয়ে যায়। ঘটনাটি জেনে পুলিশ তাৎক্ষণিক টেকনাফ মডেল থানার পুলিশের কয়েকটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পাহাড়ের ভেতর অভিযান চালায়। এরপর তাদের অবস্থান নিশ্চিত করে স্থানীয় লোকজনের সহযোগিতায় পাহাড়টি ঘেরা করে ভিকটিমসহ অপহরণকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন : নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, নিহত ১৭

ওসি আরও বলেন, এসময় আটকদের দেহ তল্লাশি করে মো. সেলিম ওরফে ছলিমের কাছ থেকে একটি এলজি ও একটি রাউন্ড কার্তুজ এবং মো. জসিমের কাছ থেকে একটি এলজি ও একটি রাউন্ড কার্তুজ পাওয়া যায়। এ সময় পুলিশ ডাকাতদলের আস্তানা থেকে কার্তুজের খোসা, লোহার শিকল, হেসকো ব্লেড, হাতুড়ি, প্লাস, রেত, স্ক্রু ড্রাইভার, টর্চ লাইট, স্প্রে ক্যান, ইলাস্টিক, সীসা’র তৈরি জালের গুলতি (গুটি) এবং নীল রং এর কাপড়ের ব্যাগ উদ্ধার করা হয়। এ ঘটনায় দুটি মামলা হয়েছে। অন্য জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা