ছবি: সংগৃহীত
সারাদেশ

আমিনবাজারে যানজট

জেলা প্রতিনিধি: ঢাকার প্রবেশমুখ সাভারের আমিনবাজারে রাস্তার মাঝে ব্যারিকেড বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি করছে পুলিশ। এতে সড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

আরও পড়ুন: আজ সোহরাওয়ার্দীতে ‘তারুণ্যের সমাবেশ’

শনিবার (২২ জুলাই) সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনে চেকপোস্ট বসিয়ে এ তল্লাশী কার্যক্রম চালানো হয়।

সরেজমিনে আমিনবাজার চেকপোস্ট ঘুরে দেখা যায়, মহাসড়কের ঢাকামুখী লেনে রাস্তার মাঝে ব্যারিকেড বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করছে পুলিশ। বিশেষ করে মাইক্রোবাস দেখলে থামিয়ে ভিতরে থাকা যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন: আজ ঢাকার বায়ু সহনীয়

এ সময় বিভিন্ন যানবাহনের কাগজপত্রও চেক করতে দেখা যায়। এতে আমিনবাজার থেকে বলিয়াপুর পর্যন্ত ৪ কিলোমিটার রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

এক যাত্রী আলতাফ হোসেন বলেন, সকাল থেকে সড়কটিতে যানজট। ৩ ঘণ্টা আগে সাভার থেকে রওনা দিয়েছি। এখনও গাবতলি আসতে পারলাম না।

আরও পড়ুন: বিশ্বজুড়ে চালে অস্থিরতার আভাস

মাইক্রোবাস চালক মজিবুর রহমান জানান, পুলিশ গাড়ি থামিয়ে কাগজপত্র দেখলো। যাত্রীদের সাথে কথা বলেছে আর তাদের মোবাইল চেক করেছে।

এ বিষয়ে সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, ঢাকায় প্রবেশ করে কেউ যাতে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড করতে না পারে, সেই লক্ষ্যে এই তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

আরও পড়ুন: আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে

পাশাপাশি ট্রাফিক বিভাগের নিয়মিত কার্যক্রম করা হচ্ছে। কোনো গাড়ি থেমে নেই, চলমান আছে বলে জানান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

প্রধানমন্ত্রীর নতুন অর্থনৈতিক রোডম্যাপ: তিন ধাপের পরিকল্পনা

দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদি ভিত্তির ওপর দাঁড় করাতে পুনরুদ্ধার, উত্তরণ এবং পু...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

ট্রাফিক শৃঙ্খলায় ডিএমপির বিশেষ নির্দেশনা

আগামী ২ জুলাই থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা । ...

পিরোজপুরে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য (ডিসইনফরমেশন) ও অপপ্রচার প্রতিরোধে প...

নোয়াখালীতে থাই জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৬

নোয়াখালীর চাটখিল উপজেলায় থাইল্যান্ডি জুয়া চক্রের মূল হোতাসহ ছয় জুয়াড়ি, পাঁচ ব...

খুচরার অভাবে ৮০ পয়সা বেশিতে কিনতে হচ্ছে সিগারেট: আমির হামজা

কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামী দলীয় সংসদ সদস্য আমির হামজা জানিয়েছেন, খুচরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা