সারাদেশ

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১০

জেলা প্রতিনিধি : মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ১০ যাত্রী আহত হয়েছেন।

আরও পড়ুন : সুবিধাবঞ্চিতদের মাঝে খাবার বিতরণ

শুক্রবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে জেলার সাটুরিয়া উপজেলার বারবাড়িয়া কৃষি ইন্সটিটিউট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোলড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকেন্দু বলেন, ঢাকা থেকে মানিকগঞ্জের দিকে যাচ্ছিলো পদ্মা লাইন নামের একটি বাস। ঢাকা জেলার বারবাড়িয়া ব্রিজ পার হওয়ার পরেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ১০ জন আহত হয়েছেন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আরও পড়ুন : ফকিরহাটে পরিবার পরিকল্পনা বিভাগের সভা

গাড়িতে থাকা মানিকগঞ্জের এনপিআই ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ২ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে এনপিআই ইউনিভার্সিটি অব বাংলাদেশের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ ফারুক হোসেন জানিয়েছেন। এর মধ্যে ১১ ব্যাচের ইলেকট্রিকাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র আল আমিন হোসেন এবং ৬ষ্ঠ ব্যাচের সজাগ আহত হয়েছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা