সারাদেশ

সুবিধাবঞ্চিতদের মাঝে খাবার বিতরণ

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা: ভালুকায় সামাজিক উন্নয়ন বাতিঘর ফাউন্ডেশনের উদ্যাগে সুবিধাবঞ্চিত ও পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন : ফকিরহাটে পরিবার পরিকল্পনা বিভাগের সভা

শুক্রবার দুপুরে অক্সফোর্ড ইন্ট্যারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গন চত্ত্বরে পথ শিশু ও হতদরিদ্রদের মধ্যে খাবার প্যাকেট বিতরণ করা হয়।

উক্ত খাবার বিতরণ পরবর্তী অনুষ্ঠানে ভালুকা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রউফ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি সাদিকুর রহমান তালুকদার, তালুকদার মটরসের পরিচালক সায়ন তালুকদার সভায় বক্তাগণ বলেন, প্রতিষ্ঠানটি সমাজ উন্নয়মূলক ও মানবহিতৈষী কর্মকান্ডের লক্ষ্যে জনগনের সুযোগ-সুবিধা বজায় রাখার পাশাপাশি সমাজের পশ্চাৎপদ ও অনগ্রসর জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও মৌলিক চাহিদার মান উন্নয়নের মতো বহুমুখী কর্মসূচী গ্রহন করবে। দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি বৃদ্ধির উদ্দেশ্যে এবং আর্থ-সামাজিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় কার্যকর আর্থিক সাহায্য, দক্ষতা বৃদ্ধি করতে সহায়তা, প্রশিক্ষণ এবং অন্যান্য প্রাসঙ্গিক সেবা প্রদান করছে।

আরও পড়ুন : মুন্সিগঞ্জে বাসে আগুন, দগ্ধ ৩

এরই ধারাবারিকতায় ভালুকা পৌর শহরের বিভিন্ন মোড়ে অবস্থানরত সুবিধা-বঞ্চিত পথ শিশু ও হতদরিদ্রদের মধ্যে খাবার বিতরণ কার্যক্রম একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ।

বক্তাগণ আরও বলেন যে, পথ শিশুরা আজ অসহায় ও অবহেলিত। তারা অত্যন্ত মানবেতর জীবন-যাপন করছেন। দারিদ্রজনিত কারণে তারা পারিবারিক মায়া-মমতা ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তারা একটু খাবারের জন্য বাসা-বাড়ি সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের দ্বারে-দ্বারে দিন-রাত ঘোরছে। খাবার খোঁজতে গিয়ে কেউ কেউ বিশেষ করে মেয়ে শিশুরা নানাবিধ শারীরিক ও মানসিক নির্যাতনের শিকারও হচ্ছে। এই শিশুরা আমাদেরই সন্তান। এদের উন্নয়নের জন্য বাতিঘর ফাউন্ডেশনের মতো সমাজের বিত্তবান ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনকে এগিয়ে আসা উচিত।

আরও পড়ুন : ফেন্সিডিলসহ গ্রেফতার ১

বাতিঘর ফাউন্ডেশনের সদস্য হিসাবে উপস্থিত ছিলেন, নাজমুন নাহার নিপু, ওমর ফারুক সুমন, সাজ্জাদুল আলম খান, নাঈম মোস্তাক, লিজা আক্তার, সজিব খান, সিজন, সোহাগ ঢালী, আইরিন খানম, নুসরাত, ফারিহা, রিপা, জাহানারা, হাবিবুর রহমান, শাহিনুর রহমান হিমেল, রাকিব, হুমায়ন প্রমুখ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা