সারাদেশ

রেজিস্ট্রেশন না হওয়ায় হতাশায় শিক্ষার্থী নাঈম

সুমন খন্দকার, ইসলামপুর (জামালপুর): জামালপুরের ইসলামপুরে নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন না হওয়ায় হতাশায় দিন পার করছে মো. নাঈম নামের এক শিক্ষার্থী। সে উপজেলার সিরাজাবাদ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।

আরও পড়ুন: ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান চলছে

পরিবারের অভিযোগ, বিদ্যালয়ের অফিস সহকারী মোঃ আবদুল জব্বারের কাছে নবম শ্রেণীতে রেজিস্ট্রেশনের টাকা জমা দিয়েও রেজিস্ট্রেশন না হওয়ায় ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারছে না শিক্ষার্থী নাঈম।

এ বিষয়ে নাঈমের পিতা সামিউল হক উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও ইসলামপুর প্রেসক্লাব বরাবর লিখিত অভিযোগ দেন।

অভিযোগে নাঈম এর পিতা সামিউল হক লিখেছেন, আমি অতি কষ্টে আমার পুত্র নাঈমকে লেখাপড়া করাইতেছি। নাঈম সিরাজাবাদ উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীতে অধ্যায়নরত এবং নিয়মিত শিক্ষার্থী। তার ক্লাসরোল ১০৭, শাখা-মানবিক। বিদ্যালয়ের বেতন ও পরীক্ষার ফিসহ যাবতীয় পাওনা পরিশোধ করে নিয়মিতভাবে প্রত্যেকটি পরীক্ষায় অংশগ্রহণ করিয়া আসিতেছে।

আরও পড়ুন: রামগড়ে বিদেশী মদ-অবৈধ ফার্নিচার জব্দ

পরে জানতে পারলাম আমার ছেলের নবম শ্রেণীর রেজিস্ট্রেশনই হয় নি। অফিস সহকারী আব্দুল জব্বার আমার নিকট থেকে দুইবার টাকা নিয়ে ইচ্ছাকৃতভাবে আমার ছেলের নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন না করিয়ে! টাকা নিয়ে, প্রবেশপত্র দিয়ে, টেস্ট পরীক্ষা অংশগ্রহণ করালো তার অনিয়ম ও মনগড়াভাবে আমার ছেলেকে দশম শ্রেণীতে পরীক্ষা অংশগ্রহণে সুযোগ দেয়া হয়। এ ব্যাপারে অফিস সহকারী আব্দুল জব্বারের নিকট জানতে চাইলে সে বিভিন্ন টালবাহানা করে এবং একপর্যায়ে আমাকে হুমকি ধামকি দেয়।

এ বিষয়ে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ময়না জানান, বিদ্যালয়ে অনেক শিক্ষার্থী থাকায় দেখে দেখে স্বাক্ষর করা সম্ভব হয় না। ২০২২ সালে অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশন হয়েছে, নবম শ্রেণীর হবে, টেস্ট পরীক্ষা কিভাবে দিলো বিষয়টি আমি খতিয়ে দেখছি।

এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, রেজিস্ট্রেশন ও ফর্মফিলাপ বিদ্যালয়ের শিক্ষকদের এখতিয়ার এখানে আমাদের করণীয় কিছু নেই।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।...

চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের আভাস

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়া...

প্রধানমন্ত্রীর সফর নিয়ে ধীরস্থির অবস্থান

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো ধরনের তাড়াহুড়োর প্রয়োজন নেই বল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা