জাতীয়

ঈদের সকালে ভারী বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক : ঈদের দিন সকাল থেকে রাজধানীসহ দেশের সব বিভাগে ভারী বৃষ্টিপাত হবে। তবে দুপুরের দিকে সেই বৃষ্টি কিছু কমে আসবে। সন্ধ্যায় আবার বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আরও পড়ুন : ঈদযাত্রা ‘নির্বিঘ্ন’ হয়েছে

বুধবার (২৮ জুন) আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবির জানান, আজ সারাদিন বৃষ্টি হবে। আগামী ২৪ ঘণ্টা দেশের সব বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তার সঙ্গে কোথাও কোথাও মাঝারি ও ভারী বৃষ্টির সঙ্গে দমকা হওয়া বয়ে যেতে পারে।

দেশের বিভিন্ন স্থানেও আজ বৃষ্টি হচ্ছে। এমন অবস্থা আরও পাঁচদিন চলতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদরা।

আরও পড়ুন : ইউক্রেনে রুশ হামলায় নিহত ১০

আবহাওয়ার অফিস জানায়, বুধবার সকাল ৬টার আগে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। সারাদেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে মাইজদী কোর্টে ২৪ মিলিমিটার, সন্দ্বীপে ৭৩ মিলিমিটার এবং পটুয়াখালীতে ৭১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে।

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় থাকায় দেশের প্রায় সব জায়গায় বৃষ্টিপাত হচ্ছে।

আরও পড়ুন : ঈদগাহে ব্যাগ না আনার অনুরোধ

এ সময়ে তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ভোর ৬টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

১ নভেম্বর ‘ব্ল্যাক কার্বন ও জলবায়ু দূষক’ বিষয়ক বিজ্ঞান-নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূ...

সেনাবাহিনীর সুনাম নষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

বিভিন্ন সময়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হয়েছে বলে মন্তব্য কর...

নরসিংদি জেলা স্কাউটসের উদ্যোগে জোটা-জোটি অনুষ্ঠিত

১৮ অক্টোবর বাংলাদেশ স্কাউটস নরসিংদী জেলার উদ্যোগে...

বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার

বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নেতৃত্বে এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। নিগার স...

এবার বাংলাদেশে সৌহার্দ্যপূর্ণ বর্ণিল পরিবেশে পূজা উদযাপিত হচ্ছে

সম্প্রীতির দেশ গড়তে হলে পূজায় যে পরিবেশ বিদ্যমান ত...

বিশ্বজিৎদাস হত্যা মামলা: ৮ ডিসেম্বর চূড়ান্ত শুনানি

রাজধানীর পুরান ঢাকার দর্জি দোকানি বিশ্বজিৎ দাস হত্...

৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার

এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০২৬ সালে গোল্ডেন জিপিএ-৫ অর্জনকারী প্রায় ৪০ হাজার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা