ছবি : সংগৃহিত
জাতীয়

মোহাম্মদপুরে ভবনে আগুন, নিহত ১

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরে একটি আবাসিক ভবনে লাগা আগুনে ১ জন নিহত হয়েছেন। তবে তার নাম-পরিচয় এখনো জানা যায়নি।

আরও পড়ুন : নৌকাডুবিতে কৃষকের লাশ উদ্ধার

মঙ্গলবার (২৭ জুন) রাত ১২ টা ২৫ মিনিটে মোহাম্মদপুরের শাহজাহান রোডে একটি ১১ তলা ভবনের পাঁচ তলায় এ অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিটের চেষ্টায় রাত ১ টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মোহাম্মদপুরের শাহজাহান রোডের রেসিডেন্সিয়াল কলেজের বিপরীতে একটি ভবনে আগুনের খবর পাওয়া যায়। খবর পাওয়ার ৫ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ১ টি ইউনিট যোগ দেয়।

আরও পড়ুন : জাতীয় ঈদগাহে প্রস্তুতি সম্পন্ন

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় একজন পুরুষ (৬০) নিহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার হয়েছে। তবে তার নাম-পরিচয় এখনো জানা যায়নি।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা