ছবি: সংগৃহীত
সারাদেশ

সড়কে প্রাণ গেল কলেজছাত্রের

জেলা প্রতিনিধি : ফেনীর সোনাগাজী উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

শনিবার (১ জুলাই) রাত ৩ টার দিকে উপজেলার মুহুরি প্রজেক্ট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২ জুলাই) দুপুরে তার মৃত্যু হয়।

আরও পড়ুন : বজ্রপাতে ৮ নারী আহত

নিহত শুভ চন্দ্র শীল (২১) ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের বেতাগাঁও গ্রামের কালীচরণ মহাজন বাড়ির জন্টু চন্দ্র শীলের ছেলে। তিনি ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ৫ম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিহতের জেঠাতো ভাই চন্দন চন্দ্র শীল জানান, শুভ তার বন্ধুর সাথে মোটরসাইকেল যোগে সোনাগাজীর মুহুরি প্রজেক্ট এলাকায় একটি গায়ে হলুদের অনুষ্ঠানে যান। সেখান থেকে গভীর রাতে ফেরার সময় মুহুরি প্রজেক্ট সড়কে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন : ঝর্ণা দেখতে গিয়ে ২ তরুণের মৃত্যু

স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে তার মৃত্যু হয়।

সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন বলেন, এই বিষয়ে আমি অবগত নই। কারণ এখন পর্যন্ত ঘটনাটি সম্পর্কে পুলিশকে কেউ কিছু জানায়নি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা