ছবি: সংগৃহীত
সারাদেশ

বজ্রপাতে ৮ নারী আহত

জেলা প্রতিনিধি : রাজবাড়ীর পাংশা উপজেলায় পৃথক বজ্রপাতে ৮ জন নারী আহত হয়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন : চলতি মাসে বন্যার শঙ্কা

রোববার (২ জুলাই) সন্ধ্যায় উপজেলার বিভিন্ন স্থানে বৃষ্টির সাথে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

আহত নারীরা হলেন- পাংশা পৌরসভার মৌকুড়ী এলাকার আক্কাস আলীর স্ত্রী বিলকিস (৩৬) ও হেলালের স্ত্রী নাসিমা (৩৫), পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের মতিন মণ্ডলের স্ত্রী আকলিমা (৪০), চরঝিকড়ী গ্রামের আকিদুলের স্ত্রী আকলিমা (৪২) ও সোনাইয়ের স্ত্রী রিনা (৪৫), মৌরাট ইউনিয়নের দড়িচৌবাড়ীয়া গ্রামের আজাদের স্ত্রী শিপ্রা (৩০) ও নিজাম মৃধার স্ত্রী হাছিনা বেগম (৫০) এবং বাহাদুরপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আজিজের স্ত্রী নাসরিন (২৯)।

আরও পড়ুন : একদিনেই হাসপাতালে ৫০৯

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. এনামুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার সন্ধ্যায় পাংশা উপজেলার বিভিন্ন এলাকায় বৃষ্টির সাথে বজ্রপাত হয়।

আলাদা বজ্রপাতে সন্ধ্যা সোয়া ৭ টা থেকে রাত পৌনে ৯ টা পর্যন্ত ৮ জন নারী আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ সময় বৃষ্টি ও বজ্রপাতের সময় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন চিকিৎসক।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা