সারাদেশ

উখিয়ায় শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট বিতরণ

ইমরান আল মাহমুদ, উখিয়া : উখিয়ার তিনশো শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর জনশুমারি ও গৃহগণনা-২০২১ প্রকল্পের উদ্যোগে মোবাইল ট্যাবলেট বিতরণ সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন : হজ পালনে সৌদি যাচ্ছেন শুক্রবার

বুধবার (২১ জুন) দুপুরে উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত মোবাইল ট্যাবলেট বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রিটন পাল।

বক্তারা বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় শিক্ষাব্যবস্থায় স্মার্টফোনের ব্যবহারে শিক্ষার্থীরা তাদের মেধাকে প্রযুক্তির মাধ্যমে আরও কাজে লাগাতে পারবে। শিক্ষাব্যবস্থাকে সহজ করার লক্ষ্যে সরকারের এ পরিকল্পনা বাস্তবায়নে উপজেলা প্রশাসন,মাধ্যমিক শিক্ষা অফিস, পরিসংখ্যান অফিস সহ সব দপ্তরসমূহ বদ্ধপরিকর। শিক্ষার্থীরা তাদের পড়ালেখাকে আরও কাজে লাগাতে পারবে মোবাইল ট্যাব ব্যবহারের মাধ্যমে।"

আরও পড়ুন : গ্রিসে ৩০০ পাকিস্তানি নিহত

এদিকে, মোবাইল ট্যাব পাওয়া আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদ কবির মাহির ও শাবনুর সাজ ইস্পী বলেন, "আমরা মোবাইল ট্যাব পেয়ে অনেক খুশি। এ ট্যাব ব্যবহার করে আমরা নিজেদের মেধাকে প্রযুক্তির মাধ্যমে কাজে লাগাবো। অনলাইন ক্লাস, যেকোনো শিক্ষা বিষয়ক তথ্য সহজে পেতে ট্যাবটি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। আমাদের মাঝে মোবাইল ট্যাবলেট প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ জানাচ্ছি। আমরা সঠিক কাজে এটি ব্যবহারের মাধ্যমে জ্ঞান অর্জন করার চেষ্টা করবো।"

উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ইরফান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মোবাইল ট্যাবলেট বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও প্রেসক্লাব নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এদিকে, ৩শ ৬ জন শিক্ষার্থীদের মাঝে মোবাইল ট্যাবলেট বিতরণ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) ও একাডেমিক সুপারভাইজার মো. বদরুল আলমের প্রতি ধন্যবাদ জানানো হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

"নিয়ন্ত্রণ নয়, দায়িত্ব রেগুলেশনে গুরুত্ব": তথ্যমন্ত্রী পার্থ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে নিয়ন্ত্রণমূলক অবস্থানে না গিয়...

প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন...

ম্যাকাই টেস্টে ইনিংস ও ৫১ রানে হারল বাংলাদেশ

ডারউইনে ইতিহাস গড়ার পর ম্যাকাইয়ে এসে মুদ্রার উল্টো পিঠ দেখল বাংলাদেশ। গ্রেট ব...

মেসির গোলেও হার এড়াতে পারল না ইন্টার মিয়ামি

লিওনেল মেসির গোল সত্ত্বেও হারের বৃত্ত থেকে বের হতে পারছে না ইন্টার মিয়ামি। মে...

জিয়াউর রহমান শিখিয়েছিলেন, সমালোচনা হলেই থেমে যেতে হয় না: শিক্ষামন্ত্রী

দায়িত্ব নেওয়ার পর থেকে নানা আলোচনা-সমালোচনা হলেও কাজ থেকে পিছিয়ে না যাওয়ার দৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা