সারাদেশ

সাংবাদিক নাদিম হত্যা মামলা ডিবিতে

জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন : কৃষি উৎপাদন বাড়াতে হবে

মঙ্গলবার (২০ জুন) সন্ধ্যায় জামালপুর ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) আরমান আলী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মামলাটি অধিকতর তদন্তের জন্য গতকাল তাদের কাছে হস্তান্তর করা হয়৷ ইতোমধ্যেই তারা মামলাটি তদন্ত শুরু করেছে এবং অনেক অগ্রগতি হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে।

আরও পড়ুন : ২৮টি ড্রোন ধ্বংসের দাবি ইউক্রেনের

এছাড়া খুব দ্রুত সময়ের মধ্যে বাকি আসামিদের গ্রেফতার করা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জানা গেছে, সাংবাদিক নাদিমের উপর হামলার শুরু থেকেই বকশীগঞ্জ থানার ওসি সোহেল রানার ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল। নাদিম নিহতের পরও ওসির ভূমিকা রহস্যজনক থাকলেও তাকেই মামলা তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত করা হয়। ওসিকে প্রত্যাহারসহ হত্যা মামলায় তাকেও আসামী করার দাবি জানান সাংবাদিকরা।

আরও পড়ুন : খাদ্যের অভাব হবে না

উল্লেখ্য, সংবাদ প্রকাশকে কেন্দ্র করে গত বুধবার (১৪ জুন) রাতে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (সদ্য বহিষ্কৃত) মাহমুদুল আলম বাবুকে সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হন বাংলানিউজ২৪ ডটকমের জেলা প্রতিনিধি ও জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সহসভাপতি নাদিম। পরদিন বৃহস্পতিবার দুপুর পৌনে ৩টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ঘটনায় ইতোমধ্যেই বাবু চেয়ারম্যানকে র‌্যাব গ্রেফতারের পর বিজ্ঞ আদালত তাকে ৫ দিনসহ গ্রেফতারকৃতদের বিভিন্ন মেয়াদে রিমান্ড দিয়েছেন। তাকে দলীয় পদ ও চেয়ারম্যান পদ থেকেও বরখাস্ত করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

সংকটের মধ্যেই আরও বাড়ল এলপি গ্যাসের দাম

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে...

অভিনয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় ৯ মাস ধরে ক্যামেরার আলো ও অভিনয়ের জগৎ থেকে দূরে ছিলেন ছোট পর্দার...

কাভানের রেকর্ডে মেক্সিকোকে উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ফুটবল অঙ্গনে নতুন এক ইতিহাস গড়েছেন তরুণ বিস্ময় বাংলাদেশি বংশোদ...

তাঞ্জানিয়ায় আইপিইউ সম্মেলনে গেলেন স্পিকার

তাঞ্জানিয়ার আরুসায় অনুষ্ঠিতব্য ১৫৩তম আইপিইউ সম্মেল...

কেন বাংলাদেশে খেলা হলো না ব্রাজিলের

ব্রাজিলের তারকাখচিত ফুটবল দলকে বাংলাদেশে নিয়ে আসার দারুণ একটি সুযোগ তৈরি হয়েছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা