সারাদেশ

ঈশ্বরগঞ্জে ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগ ও ঈশ্বরগঞ্জ পৌর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন : কৃষি উৎপাদন বাড়াতে হবে

মঙ্গলবার বিকেলে জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আল-আমিন ও সাধারণ সম্পাদক হুমায়ূন কবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি দুটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আল-আমিন মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। আল-আমিন বলেন, বিলুপ্ত কমিটির নেতৃবৃন্দের প্রতি কিছু সমন্বয়হীনতার অভিযোগ ছিলো। সামনে যেহেতু জাতীয় নির্বাচন, তাই সমন্বয়হীন নেতৃত্ব থেকে বেরিয়ে এসে সাংগঠনিক কার্যক্রম গতিশীলতা বৃদ্ধির করতে এবং শক্তিশালী কমিটি গঠনের লক্ষ্যে এই কমিটি দুটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শিগগিরই নতুন কমিটি হবে।

আরও পড়ুন : ২৮টি ড্রোন ধ্বংসের দাবি ইউক্রেনের

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন কমিটির জন্য জীবনবৃত্তান্ত আহ্বান করা হচ্ছে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত জমা দিতে বলা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে ইয়েমেনিরা

দীর্ঘস্থায়ী সংঘাতে বিপর্যস্ত ইয়েমেনে লাখ লাখ মানুষের জীবন চরম অনিশ্চয়তার মু...

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪২

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ছয়জন মারা...

পুঁজিবাজারে সূচকের বড় পতন, কমেছে ২৯১ কোম্পানির শেয়ার দর

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএস...

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বর্তমানে বাংলাদেশ যুক্তরাজ্যের বাজারে ৯৯.৮ শতাংশ প...

ইনুর সাজা বাড়াতে চলতি সপ্তাহেই আপিল: প্রসিকিউটর তামিম

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ঘিরে সংঘটিত মানবতাবিরোধ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা