সারাদেশ
জাপার দ্বি-বার্ষিক সম্মেলন

জাপার কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক লাঞ্ছিত

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ জেলা জাপার দ্বি-বার্ষিক সম্মেলনে জাতীয় মুক্তিযোদ্ধা পার্টির কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মো. গোলাম কাদির লাঞ্ছিত হয়েছেন।

এ সময় তাকে কিলঘুষি মারা হয়। একই সঙ্গে টেনে হিচঁড়ে তার পড়নের পাঞ্জাবি ছিঁড়ে ফেলা হয়েছে। রোববার (১৮জুন) দুপুর ১ টার দিকে শহরের থানারপুল এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনের সড়কে আয়োজিত সম্মেলনে এ ঘটনা ঘটে।

দলের নেতাকর্মীরা জানিয়েছেন, সম্মেলনের প্রধান অতিথি জাপার চেয়ারম্যান জিএম কাদের ও প্রধান বক্তা মহাসচিব মজিবুল হক চুন্নুর মঞ্চে আগমনের আগ-মুহুর্তে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক মাইকে সঞ্চালনা করছিলেন। এ সময় তিনি কেন্দ্রীয় নেতৃবৃন্দের নাম ঘোষনা করেন।

কিন্তু স্থানীয় জাপার কয়েকজন নেতার নাম না বলায় জেলা জাপার সদস্য হাবিবুর রহমান সেলিম, আসাদুজ্জামান বাবুল ও মিজানুর রহমান সহ কয়েকজন ক্ষুব্ধ হন। এক পর্যায়ে মঞ্চেই কেন্দ্রীয় ওই নেতার উপর চড়াও হয়ে কিলঘুষি ও টেনেহিচঁড়ে পড়নের পাঞ্জাবি ছিড়ে ফেলে।

এ ব্যাপারে জাতীয় মুক্তিযোদ্ধা পার্টির কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ মো. গোলাম কাদির সাংবাদিকদের বলেন, ভুল ভ্রান্তি হতেই পারে। আমি একজন কেন্দ্রীয় নেতা। তারপরও আমার উপর হামলা চালিয়েছে। এ ঘটনায় আমি কেন্দ্রীয় নেতাদের অবহিত করবো।

তবে জেলা জাপার সদস্য হাবিবুর রহমান সেলিম হামলার ঘটনা অস্বীকার করেছেন। তিনি বলেন, কেউ তাকে মারেনি। তিনি পাগলের মতো মাইকে কথা বলছিলেন। এক পর্যায়ে নিজেই মঞ্চে পড়ে গিয়েছিলেন।

এদিকে, নাম প্রকাশ না করা শর্তে একনেতা বলেন, গোলাম কাদির জেলা জাপার মহিলা বিষয়ক সম্পাদক কানন ইসলামকে মঞ্চ থেকে নামিয়ে দিলে হট্রোগোলের সৃষ্টি হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা