প্রতীকী ছবি
সারাদেশ

খুলনায় বজ্রপাতে নিহত ৩

খুলনা প্রতিনিধি: খুলনার দাকোপ উপজেলার কাকড়াবুনিয়া, বটবুনিয়া ও কালাবগী পৃথক তিনটি স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: কারো কাছে নতজানু হব না

রোববার (১৮ জুন) সকালে পৃথক তিনটি স্থানে এ ঘটনা ঘটে। দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পাপিয়া সুলতানা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ সকালে দাকোপের পৃথক তিনটি স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যুর সংবাদ পেয়েছি। এছাড়া তিনজন আহত হয়েছেন।

আরও পড়ুন: সাংবাদিক হত্যায় ৯ আসামী রিমান্ডে

বজ্রপাতে সুতারখালী ইউনিয়নের কালাবগী ঝুলন্তপাড়ার সুজিত সরদার (৩৫) মাছ ধরার সময়, কাকড়া বুনিয়ার আজিজুল শেখ (৬১) মাটি কাটতে গিয়ে এবং বটবুনিয়ায় ট্রলারে থাকা অবস্থায় পাইকগাছার খোরশেদ শেখ (৬০) মারা গেছেন।

দাকোপ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শেখ শাহিনুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে আমাদের টিম পাঠানো হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

কক্সবাজার সৈকতে প্লাস্টিক দূষণ রোধে ১২ ‘বর্জ্যমানব’

কারও পুরো শরীর ঢেকে আছে বোতল, মগ, ছোট বালতিসহ প্লা...

সাড়ে ৩ লাখ টাকা জরিমানা, ৫০ বস্তা জব্দ  

কুষ্টিয়ার মিরপুরে অবৈধ সার মজুদ ও বিক্রয়ের দায়ে সা...

ঢাবির সঙ্গে একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী হাঙ্গেরি

শিক্ষার্থীদের জন্য হাঙ্গেরিতে উচ্চশিক্ষার সুযোগ সম...

বর্ণাঢ্য আয়োজনে উলিপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুড়িগ্রামের উলিপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা