প্রতীকী ছবি
সারাদেশ

সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

জেলা প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর বিসিক রাস্তার মাথায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরেক বন্ধু।

আরও পড়ুন : খুলনায় বজ্রপাতে নিহত ৩

রোববার (১৮ জুন) সকাল ৭টার দিকে মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- কুমিল্লার দেবীদ্বার উপজেলার বনকোর্ট এলাকার মো. আবুল হোসেনের ছেলে মো. তারেক (২০) ও একই এলাকার আবদুল আওয়ালের ছেলে মো. সজীব (১৯)। আহত হয়েছে একই এলাকার আবদুল করিমের ছেলে মো. বাবু (২১)।

আরও পড়ুন : নওগাঁয় বজ্রপাতে নিহত ৪

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফেনীতে শনিবার রাতে একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে রোববার সকালে মোটরসাইকেলযোগে নিজ এলাকা কুমিল্লায় ফিরে যাচ্ছিলেন তিনবন্ধু। সকাল সাড়ে ৭টার দিকে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা খায়। এতে তিন বন্ধু মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন।

খবর পেয়ে মহিপাল হাইওয়ে থানা পুলিশ স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত তিনজনকে উদ্ধার করে। তাদের ফেনী সদর জেনারেল হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো: তারেককে মৃত ঘোষণা করেন। আহত সজীব ও বাবুকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির কিছুক্ষণ পর সজীব মারা যান।

আরও পড়ুন : উখিয়ায় দেয়াল ধসে স্কুলছাত্রীর মৃত্যু

মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, ঘটনাস্থল থেকে দুর্ঘটনার শিকার মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনায় আহতদের মধ্যে দুজন মারা গেছেন। একজন চিকিৎসাধীন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

বিসিএসে প্রথম হয়েও গেজেটে নেই কৃষকের ছেলে সোহেলের নাম

অভাবের সংসারে বেড়ে উঠেছেন সোহেল রানা। দৃঢ় মনোবল ও কঠোর পরিশ্রমের...

লাল-সবুজ জার্সি কি আর পরবেন না রোনালদো!

পর্তুগালের জার্সিতে ক্রিশ্চিয়ানো রোনালদোর পথচলা কি...

অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

অক্টোবর মাসেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে...

ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্রের ৫ লাখ টেস্ট কিট

ডেঙ্গু মোকাবেলায় বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব কিট পর্য...

ঢাকা ফেরতদের শরীরে ডেঙ্গু, পঞ্চগড়ে স্থানীয় সংক্রমণ নেই

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা এলাকার ইসমাইল হোসেন (৩৫) একটি বাসের সুপারভাইজার।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা