সারাদেশ

ঈশ্বরগঞ্জে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে স্বস্তি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা : টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা তাপদাহে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জবাসীর জীবন অসহনীয় হয়ে উঠেছিল। গত কয়েকদিনের ভ্যাপসা গরমে পুড়তে হয় ঈশ্বরগঞ্জবাসীকে। তাই বৃষ্টির জন্য চাতক পাখির মতো অপেক্ষায় ছিলেন তারা। অবশেষে প্রতীক্ষার অবসান হলো। বৃহস্পতিবার বিকেলে কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা পেয়েছেন ঈশ্বরগঞ্জবাসী। বিকেল থেকে শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি। ক্রমেই বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে। টানা কয়েকদিনের তাপদাহের পর এ গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে স্বস্তি ফিরেছে নাগরিক জীবনে।

আরও পড়ুন : নৈরাজ্যের বিরুদ্ধে সচেতনতার আহ্বান

এদিকে বৃষ্টি শুরু হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই স্ট্যাটস ও লাইভ দিতে শুরু করেন। কেউ লিখেছেন- 'আলহামদুলিল্লাহ' আল্লাহর রহমতের বৃষ্টি হচ্ছে। আবার অনেকেই বিভিন্ন বাক্যে নিজেদের অনুভূতি প্রকাশ করছেন।

তাদের মধ্যে উপজেলার জাটিয়া ইউনিয়নের মোফাক্কারুল ইসলাম নামে একজন বলেন, গত কয়েকদিনের টানা তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠেছিল। গরমে কাজ করতে পারছি না, ঘুমাতে পারছিলাম না।এমনকি খেতেও পারছিলাম না। আজ সকাল থেকেই আকাশ মেঘে ডাকা ছিলো। দুপুর থেকে শুরু হয় হালকা বাতাস, অবশেষে বিকেলে শুরু সেই কাঙ্খিত বৃষ্টি। বৃষ্টিতে ভিজে প্রকৃতি ঠান্ডা হয়েছে। আমরাও স্বস্তি ফিরে পেয়েছি ।

আরও পড়ুন : আফগানিস্তানে বিস্ফোরণে নিহত ১৫

অপরদিকে ঈশ্বরগঞ্জ পৌর এলাকার সাইদুল ইসলাম নামের একজন বলেন, গরম ও লোডশেডিংয়ে আমরা খুব কষ্টে আছি।আমরা গরীব মানুষ। আইপিএস বা সোলার, কিছুই নেই বাড়িতে। তাই বৃষ্টিইএকজন বলেন, গরম ও লোডশেডিংয়ে আমরা খুব কষ্টে আছি।আমরা গরীব মানুষ। আইপিএস বা সোলার, কিছুই নেই বাড়িতে। তাই বৃষ্টিই আমাদের একমাত্র উপায় স্বস্তি পেতে। আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া ছাড়া আর কোন উপায় নাই আমাদের কাছে। আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন। বৃষ্টি দিয়েছেন। রাতে ভালো ঘুম হবে।

প্রসঙ্গত গত দুই সপ্তাহে ঈশ্বরগঞ্জে গড় তাপমাত্রা ছিলো ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। যে কারণে প্রচন্ড তাপদাহের সাথে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে ওঠেছিল জনজীবন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজ কেনাকাটা করতে বাইরে বের হওয়ার আগে দেখে নিন শনিবার (১৫ আগস্ট) রাজধানীর কোন...

মাছ-মাংস-ডিমের দামে চাপ

রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে স্বস্তি ফিরছে না। ডিম,...

মন্ত্রিসভায় বড় রদবদলের গুঞ্জন

বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম ছয় মাস পূর্ণ হওয়ার পর মন্ত্রিসভায় সম্ভাব্য র...

মাদারীপুরে কৃষক দলের শোভা যাত্রায় 'জয় বাংলা' স্লোগান

১৫ আগস্ট উপলক্ষে আওয়ামী লীগের ঘোষিত শোক সভাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ও নাশকতা...

হরিণের মাংসসহ দুইজন ব্যবসায়ী আটক

সুন্দরবনের নলিয়ানে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে হরিণের মাংসসহ দুইজন অবৈধ ম...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা