সারাদেশ

জামালপুরে বৃষ্টির জন্য নামাজ

জামালপুর প্রতিনিধি : জামালপুরে তাপদাহের হাত থেকে রক্ষায় বৃষ্টি জন্য ইসতিসকার নামাজ আদায় ও আল্লাহর দরবারে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়েছে।

আরও পড়ুন : নৈরাজ্যের বিরুদ্ধে সচেতনতার আহ্বান

বৃহস্পতিবার (০৮ জুন) সকালে শহরের জামালপুর কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে এ বিশেষ নামাজ ও দোয়ার আয়োজন করা হয়।

ইসতিসকার নামাজে স্থানীয় শতশত মুসল্লি, আলেম ও ওলামাসহ নানা শ্রেণী পেশার ৫ সহস্রাধিক মানুষ অংশ নেয়।

আরও পড়ুন : আফগানিস্তানে বিস্ফোরণে নিহত ১৫

ইসতিসকার নামাজ ও দোয়া পরিচালনা করেন শহরের বড় মসজিদের খতিব মুফতি আব্দুল্লাহ।

নামাজের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আমান উল্লাহ আকাশ, পৌর ঈঁদগাহ কমিটির সাধারন সম্পাদক আলহাজ্ব মাসুম রেজা রহিম।

আরও পড়ুন : সংলাপ নিয়ে ভাবছি না

নামাজ আদায় করতে আসা মুসুল্লিরা জানান, প্রচণ্ড তাপপ্রবাহ এবং অনাবৃষ্টির কারণে কৃষিজমি শুকিয়ে যাচ্ছে। এর ফলে ফসল উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। মানুষ গরমে ও তাপপ্রবাহে ঘর থেকে বের হতে পারছেন না। গরমে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। এ জন্য আল্লাহর রহমতের জন্য এ নামাজ আদায় করা হয়।

জামালপুরে টানা কয়েক দিন ধরেই তীব্র তাপপ্রবাহ বইছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রোদে পুড়ে নষ্ট হচ্ছে ফসলের মাঠ।

আরও পড়ুন : মা-ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার

এ প্রসঙ্গে মাওলানা মুফতি মনিরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে এখানে বৃষ্টি নেই। অনাবৃষ্টির কারণে মানুষ কষ্ট পাচ্ছে, গবাদিপশু কষ্ট পাচ্ছে। খেতখামার ও বাগানে পানির অভাব দেখা দিয়েছে। এ অবস্থা থেকে রক্ষা পেতেই ধর্মীয় নীতি অনুযায়ী, দুই রাকাত নামাজ আদায় করে বৃষ্টি ও পানি প্রার্থনা করা হয়েছে।

জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু জানান, কালবৈশাখীর মৌসুমেও বৃষ্টির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। উল্টো টানা তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠছে। মাঠে রোদে পুড়ে কৃষকের ফসল নষ্ট হচ্ছে। আম-লিচুর গুটি ঝড়ে পড়ছে। শ্রমজীবী মানুষ রোদে বেশিক্ষণ কাজ করতে পারছেন না। এমন পরিস্থিতিতে তাঁরা বৃষ্টির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার আয়োজন করেছিলেন। নামাজে সবাইকে অংশ নেওয়ার জন্য ফেসবুকে প্রচারণা ও শহরজুড়ে মাইকিং করায় নামাজে প্রায় সহস্রাধিক মানুষ অংশ নেয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা