জলাবদ্ধতায় অনাবাদি ৫০০ একর জমি
সারাদেশ

জলাবদ্ধতায় অনাবাদি ৫০০ একর জমি

হারুন উর রশিদ সোহেল, রংপুর থেকে:

গঙ্গাচড়া উপজেলার গজঘন্টা বোতলার দোলায় পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে ওই এলাকার প্রায় ৫০০ একর জমি অনাবাদি হয়ে পড়ে রয়েছে। দ্রুত পানি নিষ্কাশনসহ ওই স্থানে ব্রিজ নির্মাণের দাবি জানাচ্ছেন স্থানীয় ক্ষুব্ধ কৃষকরা।

কৃষকদের অভিযোগ, বোতলার দোলার পাশে তিস্তার ডানতীর রক্ষা বাঁধে পানি নিষ্কাশনে ছোট স্লুইচগেট নির্মাণ করে রংপুর পানি উন্নয়ন বোর্ড। ওই স্লুইচগেট দিয়ে প্রায় ৫০০ একর চাষাবাদকৃত জমির পানি নিষ্কাশিত হতো। কিন্তু স্লুইচগেটটি ছোট হওয়ায় বর্ষা মৌসুমে দ্রুত পানি নেমে যেতে না পারায় প্রতি বছরই কৃষকদের চাষাবাদকৃত আমন ধানক্ষেত পানিতে তলিয়ে নষ্ট হয়।

এ বছর ওই ছোট স্লুইচগেটটি নষ্ট হওয়ায় পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ সাত লাখ ১২ হাজার টাকা খরচ করে ওই স্থানে আবারও একটি ছোট স্লুইচগেট নির্মাণ করেছে। কিন্তু সেই স্লুইচগেট দিয়েও পর্যাপ্ত পানি নিস্কাশিত হচ্ছে না। এ কারণে গত ২-৩ বছর থেকে আমন মৌসুমে অনাবাদি পড়ে থাকে কয়েকশ’ একর জমি।

লিয়াকত, দুলাল, মোত্তালেবসহ বেশ কয়েকজন কৃষক জানান, বোতলার দোলায় গজঘন্টা ইউনিয়নের ৫-৬টি গ্রামের এক হাজার কৃষকের ৫০০ একরের মতো জমির আবাদ জলাবদ্ধতায় নষ্ট হওয়ায় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ছোট স্লুইচ গেটের স্থলে ব্রিজ নির্মাণের দাবি জানান তারা।

রংপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. জাকারিয়া জানান, এলাকার লোকজনের দাবির প্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ওই স্থানে রেগুলেটর কাম ব্রিজ নির্মাণের প্রস্তাবনা পাঠানো হয়েছে। সেটি পাস হলেই নির্মাণ কাজ শুরু হবে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা