খুলনা পিআইডি অফিসের হাবিবুরকে শো’কজ
সারাদেশ

খুলনা পিআইডি অফিসের হাবিবুরকে শো’কজ

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: নিজ অফিসের কর্মকর্তা-কর্মচারীদের হুমকি ও মারধরসহ ঔদ্ধত্যপূর্ণ-অশালীন আচরণ করা খুলনা আঞ্চলিক তথ্য অফিসের (পিআইডি) অফিস সহায়ক হাবিবুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ (শো’কজ) দেওয়া হয়। শো’কজ নোটিশ হাতে পেয়েই হাবিব লাপাত্তা।

সংবাদ প্রকাশের জেরে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিয়ে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায় হাবিবুরের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন বাংলানিউজের খুলনা ব্যুরো এডিটর মাহবুবুর রহমান মুন্নাও।

সোমবার (১৭ আগস্ট) হাবিবুরের সহকর্মীরা জানান, অফিসে সন্ত্রাসী কার্যকলাপ ও শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগে হাবিবুরকে শো’কজ নোটিশ দেন অফিসের উপ-প্রধান তথ্য কর্মকর্তা ম. জাভেদ ইকবাল। রোববার (১৬ আগস্ট) সেটি হাতে পেয়ে কোনো কিছু না বলে অফিস থেকে ছুটি না নিয়ে তিনি চলে যান। সোমবারও তিনি অফিসে আসেননি।

তথ্য কর্মকর্তা ম. জাভেদ ইকবাল বলেন, শনিবার (১৫ আগস্ট) হাবিবের বিরুদ্ধে আঞ্চলিক তথ্য অফিসের পক্ষ থেকে সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়। এর আগে ১৩ আগস্ট করা শো’কজ নোটিশে কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এর কারণ দর্শাতে বলা হয়েছে।

তিনি আরো বলেন, শো’কজ নোটিশ পাওয়ার পর হাবিবুর একটি ছুটির আবেদন টেবিলে রেখে চলে যান। তার ছুটি মঞ্জুর হয়নি। ছুটি না নিয়ে তিনি চলে গেছেন। তিনি অফিসে এলে ছুটি না নিয়ে অফিসে উপস্থিত না থাকার কারণেও শো’কজ নোটিশ দেওয়া হবে।

বাংলানিউজের খুলনা ব্যুরো এডিটর মাহবুবুর রহমান মুন্না বলেন, ‘শুক্রবার (১৪ আগস্ট) ‘অফিস সহায়কের এত দাপট!’ এ শিরোনামে সংবাদ প্রচারের করার পর হাবিবুর রহমান শুক্রবার রাত ৮টা ৪৪ মিনিটে প্রথমে ০১৫৫৯০৮৮১৭১ নম্বর থেকে ফোন করে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দেন এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। এক পর্যায় ‘দুই টাকার সাংবাদিক’ বলে তুচ্ছ-তাচ্ছিল্য করেন। ওই রাতে একাধিক নম্বর থেকে তিনি ফোন করে ঔদ্ধত্যপূর্ণ-অশালীন আচরণ করেন এবং দেখে নেওয়ার হুমকি দেন। পরে একই দিনে খুলনা সদর থানায় সাধারণ ডায়েরি করি।’

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাব ও খুলনা সংবাদপত্র পরিষদসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।

সূত্র জানায়, অফিস সহায়ক মো. হাবিবুর রহমান তথ্য অধিদপ্তর থেকে বদলি হয়ে খুলনা আঞ্চলিক তথ্য অফিসে (পিআইডি) যোগ দেন গত বছরের জুন মাসে। যোগদানের পর থেকেই বিভিন্ন সময়ে তিনি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অহেতুক অসদাচারণ করছেন। তাদের প্রতি অকথ্য ভাষায় ও উচ্চস্বরে গালিগালাজ, অশালীন আচরণ, শারীরিকভাবে আঘাত করতে উদ্যত হন। রাষ্ট্রের প্রধান নির্বাহীসহ মন্ত্রী, এমপি, উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম উল্লেখ করে শাসানোরও চেষ্টা করেন। এভাবে তিনি অফিসের পরিবেশকে অশান্ত করে তুলছেন। বিষয়গুলো তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তাকে জানানো হয়েছে।

১৩ আগস্ট সকাল ১০টার দিকে অফিসে অভ্যন্তরীণ প্রশিক্ষণ শুরুর প্রাক্কালে তিনি তার মোবাইলে ইন্টারনেট সংযোগ না পাওয়া নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে মোবাইল ফোনের মাধ্যমে অফিসের বাইরের কাকে যেন চাপাতি নিয়ে আসতে বলেন এবং উপ-প্রধান তথ্য কর্মকর্তা ম. জাভেদ ইকবাল, সহকারী তথ্য কর্মকর্তা মো. আতিকুর রহমান, টেলেক্স অপারেটর মো. মিজানুর রহমানসহ সবাইকে কোপাবেন বলে হুমকি দেন। তার হুমকির মধ্যে ‘তোরা সবাই রাজাকার, তোরা বাইরে বের হ, সবকটাকে কোপাবো’ কথাগুলো বারবার বলেন। তারপর প্রধান সহকারীর দায়িত্ব পালনরত মো. জাকির হোসেনকে অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং তাকে লক্ষ্য করে বলেন, ‘তোর ভাগ্য ভালো, তোকে এখনো চাপাতি দিয়ে কোপাইনি, তুই অভিযোগ জানিয়ে চিঠি লিখলে তোর হাতের আঙুল কেটে ফেলবো’।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, হাবিবের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এ কারণে তার বিরুদ্ধে নন এফআইআর (প্রসিকিউশন) দাখিলে আদালতে আবেদন জানানো হবে।

এর আগে ঢাকায় কর্মরত অবস্থায় হাবিবুর রহমানের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালায় অসদাচরণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে ২০১৭ সালের ৪ ডিসেম্বর চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জ্বালানি তেলের সংকটে দেশ

পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকটে গাড়ির সারি এখনও ঘণ্টার পর ঘণ্টা থাকছ...

নেপালে বালেন্দ্র শাহ সরকারের যাত্রা

নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আর...

প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ফের ইরানের হামলা

সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা...

সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনকে অর্থদণ্ড

মুন্সীগঞ্জের গজারিয়ায় শখের বশে বিপুলসংখ্যক পাখি শিকার করে স্থানীয়দের হাতে অবর...

১৫০ টাকা বেশি ভাড়া নেয়ায় জরিমানা ৫০ হাজার টাকা    

নোয়াখালীর বেগমগঞ্জে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে শাহী সা...

প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ফের ইরানের হামলা

সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা...

নেপালে বালেন্দ্র শাহ সরকারের যাত্রা

নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আর...

জ্বালানি তেলের সংকটে দেশ

পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকটে গাড়ির সারি এখনও ঘণ্টার পর ঘণ্টা থাকছ...

১৫০ টাকা বেশি ভাড়া নেয়ায় জরিমানা ৫০ হাজার টাকা    

নোয়াখালীর বেগমগঞ্জে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে শাহী সা...

সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনকে অর্থদণ্ড

মুন্সীগঞ্জের গজারিয়ায় শখের বশে বিপুলসংখ্যক পাখি শিকার করে স্থানীয়দের হাতে অবর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা