ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগে স্বজনদের বিক্ষোভ
সারাদেশ

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগে স্বজনদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: খুলনার তেরখাদায় ভুল চিকিৎসায় প্রসূতি হুমায়রা বেগমের (২৫) মৃত্যুর অভিযোগ উঠেছে।

মৃত হুমায়রা বেগম তেরখাদার আটলিয়া গ্রামের জিকু শেখের স্ত্রী।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে উপজেলার স্বপ্নসিঁড়ি প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মারা যান হুমায়রা বেগম। ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ তুলে পরিবারের লোকজন হাসপাতালটির সামনে বিক্ষোভ করতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হলে তেরখাদা থানার পুলিশ সেখানে অবস্থান নেয়।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন রায় বলেন, ‘হাসপাতালটিতে ওই প্রসূতির মৃত্যুর পর পরিবারের লোকজন বিক্ষোভ করেন। পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা সেখানে অবস্থান নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগকে বিষয়টি জানানো হয়েছে।’

হাসপাতালটির পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, হুমায়রা বেগম নামের ওই রোগী রোববার বেলা ১১টায় ভর্তি হয়েছিলেন। পরে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ডা. সাধন বিশ্বাস তার অপারেশন করেন। তিনি মেয়ে সন্তান জন্ম দিয়েছেন। জরায়ু থেকে রক্তক্ষরণ হয়ে অপারেশনের ২০ মিনিট পর রোগী মারা যান। এরপর রোগীর পরিবারের লোকজন বিক্ষোভ দেখান। বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা