ছবি-সংগৃহীত
সারাদেশ

হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি : ঝিনাইদহ শহরের খাজুরা এলাকায় এক যুবককে হত্যার ঘটনায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আরও পড়ুন : বিএসএফের গুলিতে শ্রমিক নিহত

সোমবার (২২ মে) দুপুরে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক বাহাউদ্দিন আহমেদ এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- খাজুরা শেখপাড়া গ্রামের সাইফুল ইসলাম পাভেল, একই গ্রামের আলো মিয়া, খাজুরা জোয়ারদার পাড়ার আসলাম হোসেন, একই গ্রামের ইমরান আলম, সাদ্দাম হোসেন ও রাসেল হোসেন। এদের মধ্যে আলো, রাসেল ও পাভেল পলাতক।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. ইসমাইল হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : ট্রাক চাপায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর

আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালের ১৬ এপ্রিল বিকেলে মোটরসাইকেল নিয়ে হরিনাকুন্ডু উপজেলার বেড়বিন্নি গ্রামের বাড়ি থেকে বের হন রহমত উল্লাহ খোকন। এর পরদিন ১৭ এপ্রিল সকালে সদর থানার বড়খাজুরা গ্রামের একটি বাঁশবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ওইদিনই রহমতের চাচা আব্দুর রাজ্জাক বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে পুলিশ ৯ জনকে অভিযুক্ত করে আদালতের চার্জশিট দেয়। এরপর দীর্ঘ শুনানি শেষে আদালত সাইফুল ইসলাম পাভেল, আলো মিয়া, আসলাম হোসেন, ইমরান আলম, সাদ্দাম হোসেন ও রাসেল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। সেইসঙ্গে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুন : সুনামগঞ্জে বজ্রপাতে নিহত ২

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার বাকি তিন আসামি মাসুম, রিহাদ ও জামানকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। দণ্ডিতদের মধ্যে পাভেল, আলো ও রাসেল বর্তমানে পলাতক রয়েছে। এছাড়াও ফিরোজ নামে এক আসামির মৃত্যু হওয়ায় মামলা থেকে তাকে অব্যহতি দেয়া হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা