ছবি: সংগৃহীত
সারাদেশ

রাসিক মেয়র লিটনের পদত্যাগ

নিজস্ব প্রতিনিধি: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়রের পদ থেকে পদত্যাগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের শুভ বুদ্ধির উদয় হবে

রোববার (২২ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠালে মন্ত্রণালয় পদত্যাগপত্রটি গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করে।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বর্তমান মেয়রের পদ থেকে পদত্যাগের জন্য রোববার পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার পদত্যাগপত্র গৃহীত হয়েছে।

আরও পড়ুন: নির্বাচনের দিকে বিদেশিরাও তাকিয়ে

অপর এক অফিস আদেশে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার হাতে সংস্থার সব প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ করা হয়।

প্রসঙ্গত, আগামী ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ হবে। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এএইচএম খায়রুজ্জামান লিটনকে আবারও মনোনয়ন দেওয়া হয়েছে। এ জন্য বিধি অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের আগে মেয়রের পদ থেকে পদত্যাগ করলেন খায়রুজ্জামান লিটন।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

চেহারা ভাড়ায় লাখপতি!

অভিনয়ের পাঠ না থাকলেও এখন শুধু একটি সুন্দর চেহারা দিয়ে লাখ লাখ টাকা কামানো সম...

আদর্শ ব্যাটার গড়লেন কোহলি

ওয়ানডে ফরম্যাটে রেকর্ড বইয়ে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেও ‘আল্টিমেট&rsq...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

শোয়েব আখতারকে চাইছে পিসিবি

ইংল্যান্ড সফরে শোচনীয় ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটের ‘থিংক ট্যাংক&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা