জাতীয়

যুক্তরাষ্ট্রের শুভ বুদ্ধির উদয় হবে

সান নিউজ ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন কোনো নিষেধাজ্ঞা আসবে কি না সেই বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রর শুভ বুদ্ধির উদয় হবে এবং তারা এসব নিষেধাজ্ঞা দেবে না।

আরও পড়ুন : ইলিশা-১ কূপকে গ্যাসক্ষেত্র ঘোষণা

সোমবার (২২ মে) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, একটি দৈনিক পত্রিকার এক প্রতিবেদনে যে তথ্য দিয়েছে সেটা মিথ্যা তথ্য। সেখানে বলেছে আমি মন্ত্রী হওয়ার আগে চায়নিজ প্রতিষ্ঠানে লবিস্ট হিসেবে কাজ করেছি, এটা ডাহা মিথ্যা। বরং বলতে পারেন আমি সারাজীবন যুক্তরাষ্ট্রে ছিলাম, সেখানে কাজ করেছি।

আরও পড়ুন : সীমান্তে সংঘর্ষে ৬ ইরানি নিহত

মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে তিনি বলেন, মার্কিন নিষেধাজ্ঞা আসবে কি না জানি না। তারা তো বলে কয়ে কিছু করে না। গতকাল কৃষিমন্ত্রীও বলেছেন দেশে স্যাংশনসের কোনো কারণ নেই। এটা হলে দুঃখজনক হবে। যুক্তরাষ্ট্রতো হাজার হাজার স্যাংশনস দিচ্ছে। আমি আশা করি তাদের শুভ বুদ্ধির উদয় হবে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের একজন প্রতিনিধি এসেছিলেন তাদের বক্তব্য অত্যন্ত পজিটিভ ছিল। সে ক্ষেত্রে আপনারা যে তথ্য দিলেন এ বিষয় আমাদের জানা নেই।

মার্কিন নাগরিকদের চলাচলে ভ্রমণ সতর্কতার বিষয়ে মন্ত্রী বলেন, এটা খুবই দুঃখজনক। দেশে আজ থেকে সাত-আট মাস পর নির্বাচন হবে। তাদের জিজ্ঞেস করেন তারা কেন এ সতর্কতা দিয়েছে। আমাদের দেশে হত্যা নেই, গুলি করে কাউকে মারা হয় না। এখানকার মানুষ মার্কিন নাগরিকদের ওপর ক্ষেপবে কেন? আমি জানি না তারা কেন এটা করেছে।

আরও পড়ুন : ট্রাক চাপায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর

তিনি আরও বলেন, আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি এত ভালো হয়েছে পুলিশ কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে অপরাধী ধরে নিয়ে আসে। তারা খুব ভালো কাজ করছে। আমাদের দেশে এমন কোনো কারণ নেই যে সহিংসতা হবে। বরং কেউ কেউ যুক্তরাষ্ট্রে গেলে সতর্ক করা উচিত সেখানে শপিং মলে, স্কুলে, বারে গেলে সতর্ক থাকতে হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

চেহারা ভাড়ায় লাখপতি!

অভিনয়ের পাঠ না থাকলেও এখন শুধু একটি সুন্দর চেহারা দিয়ে লাখ লাখ টাকা কামানো সম...

আদর্শ ব্যাটার গড়লেন কোহলি

ওয়ানডে ফরম্যাটে রেকর্ড বইয়ে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেও ‘আল্টিমেট&rsq...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

শোয়েব আখতারকে চাইছে পিসিবি

ইংল্যান্ড সফরে শোচনীয় ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটের ‘থিংক ট্যাংক&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা