ছবি-সংগৃহীত
সারাদেশ
গাজীপুর সিটি নির্বাচন

মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

জেলা প্রতিনিধি : নির্বাচন উপলক্ষে গাজীপুর সিটি করপোরেশন এলাকায় ভারী যানবাহন ও মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে পুলিশ।

আরও পড়ুন : আমরা ইনসাফের ইসলামে বিশ্বাসী

বৃহস্পতিবার (১৮ মে) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ মে বৃহস্পতিবার গাজীপুর সিটি করপোরেশনের ৫৭ ওয়ার্ডের ৪৮০ কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে ২৪ মে রাত ১২টা থেকে ২৫ মে রাত ১২টা পর্যন্ত যে কোনো ধরনের ভারী যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। সেই সঙ্গে ৩০ মে দিবাগত রাত ১২টা থেকে ২৬ মে সকাল ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হলো। তবে প্রতিবন্ধী ভোটারদের সহযোগিতায় নিয়োজিত গাড়ির ওপর নিষেধাজ্ঞা শিথিল থাকবে।

এতে আরো বলা হয়েছে, নির্বাচনে সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি/বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকা সাপেক্ষে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা, কর্মচারী, আইন-শৃঙ্খলার কাজে নিয়োজিত বিভিন্ন বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক ও অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগে ব্যবহৃত যানবাহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

আরও পড়ুন : শক্তিশালী ভূমিকম্পে সুনামি সতর্কতা

এছাড়া নির্বাচনী এলাকায় ২৩ মে ভোর ৬টা থেকে ২৭ মে দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত আগ্নেয়াস্ত্র প্রদর্শন (লাইসেন্সধারী), বিস্ফোরক/ক্ষতিকারক দ্রব্য ব্যবহার, অস্ত্র-শস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, দা, ছোরা, কাঁচি, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ঢাকা জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আশুলিয়া থানার একটি বিশ...

তৃণমূলের পার্টিঅফিস দখল ঋতব্রতপন্থীদের

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ক্ষমতা দখল নিয়ে দাবি-পাল্...

বর্ষার আগমনীতে মাদারীপুরে ব্যস্ত নৌকা কারিগররা

মাদারীপুরে বর্ষার আগমনীতে নৌকা তৈরি করতে ব্যস্ত সময় পাড় করছে মাদারীপুর জেলা র...

পশ্চিম তীরে আরো বিপুল এলাকা দখলের অনুমোদন ইসরাইলের

ফিলিস্তিনের পশ্চিম তীর এলাকায় নতুন করে আরও ১৩টি বসতি...

খামেনির জানাজায় বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার

ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জন্...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা