ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ কর্মীর মৃত্যু
সারাদেশ

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ কর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি:

ঝালকাঠি: ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ঝালকাঠি সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়ন ছাত্রলীগ কর্মী সুমন হালদার (২৫)। এ ঘটনায় মোটরসাইকেল চালক মো. মান্না (৩০) গুরুতর আহত হয়েছেন।

সুমন হালদার কীর্ত্তিপাশা ইউনিয়নের খোর্দ্দবরহার গ্রামের সুভাষ হালদারের ছেলে ও বরিশাল বিএম কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র।

শনিবার (১৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কীর্ত্তিপাশা ইউনিয়নের নেহালপুরে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ভাড়ায় চালিত মোটরসাইকেল যোগে ঝালকাঠি যাচ্ছিলেন সুমন হালদার। নেহালপুর ব্রিজের ওপরে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, ইজিবাইকটি জব্দ করা গেলেও চালক পালিয়েছেন। মৃতদেহ ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা