সারাদেশ

বিনম্র শ্রদ্ধায় জাতির জনককে স্মরণ রংপুরবাসীর

নিজস্ব প্রতিবেদক:

রংপুর: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছেন রংপুরবাসী।

বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টা থেকে নগরীর ডিসির মোড় বঙ্গবন্ধু চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে করোনার সংক্রমণ ঝুঁকি রোধে স্বাস্থ্যবিধি মেনে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব ভূক্রা, রংপুর সিটি করপোরেশন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল আলীম মাহমুদ, জেলা প্রশাসক আসিব আহসান, জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ছাফিয়া খানম, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন। এরপর গার্ড অব অনার প্রদান ও জাতির পিতার ম্যুরালের সামনে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন শেষে মোনাজাত করা হয়।

বেলা ১১টা থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, মহানগর সভাপতি সাফিয়ার রহমান সফি ও সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডলসহ জেলা ও মহানগর যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, শ্রমিকলীগ, জয় বাংলা সাংস্কৃতিক জোট, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

নগরীসহ জেলাজুড়ে আওয়ামী লীগসহ সরকারি, বেসরকারি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো জাতীয় ও কালো পতাকা অর্ধনমিতকরণ, দলীয় পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, আলোচনা সভা, শিশু-কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতা, রক্তদান, বৃক্ষরোপণ, কাঙালি ভোজ ও মিলাদ মাহফিলসহ নানা আয়োজনে বিভীষিকাময় কালো দিনটি স্মরণ করছে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বিশেষ প্রার্থনা করা হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা