বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে খুলনায় দোয়া মাহফিল
সারাদেশ

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে খুলনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১ হাজার ৯৭৫ বার কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেছে খুলনা জেলা প্রশাসন। একই সাথে মুজিববর্ষ উপলক্ষে আরও ১০০ বার কোরআন খতম করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) খুলনা জেলার ২০০-এর বেশি মসজিদ, এতিমখানা ও মাদরাসায় ৬ হাজার আলেমের অংশগ্রহণে এই কোরআন খতম করা হয়।

পরে দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ও জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন মোনাজাতে অংশগ্রহণ করেন। এছাড়া ১৫ আগস্ট উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জুম অ্যাপের মাধ্যমে শোক দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা, এতিম শিশুদের নতুন পোশাক প্রদান ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যার সনকে স্মরণ রেখে ১ হাজার ৯৭৫ বার কোরআন খতম ও মুজিববর্ষ উপলক্ষে আরও ১০০ বারসহ মোট ২ হাজার ৭৫ বার কোরআন খতমের আয়োজন করা হয়। পরে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পাশাপাশি হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের উদ্যোগেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা