সংগৃহীত
সারাদেশ

শিক্ষককে হত্যা, অস্ত্রসহ গ্রেফতার ৫

নিজস্ব প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় স্কুলশিক্ষক মিজানুর রহমান মুকুকে (৪৭) গুলি করে হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণে নিহত ৩

শুক্রবার (৫ মে) বেলা ১১টায় প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন, রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের হাটবন গ্রামের কলম শেখের ছেলে শাকিবুল হাসান (১৬), আনন্দ সরকারের ছেলে আকাশ সরকার (১৯), ইন্দ্রজিৎ সরকারের ছেলে রামপ্রাসাদ সরকার, অজিৎ সরকারের ছেলে বিজয় সরকার (১৮) ও অরবিন্দু সরকারের ছেলে বাদল সরকার (১৮)।

আরও পড়ুন: নারী শ্রমিকের মরদেহে আঘাতের চিহ্ন

সংবাদ সম্মেলনসূত্রে জানা যায়, নিহত মিজানুর রহমানের হোসেনডাঙ্গা বাজারে সারের ব্যবসা। গত রোববার (৩০ এপ্রিল) রাত ৯টার দিকে ব্যক্তিগত মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে তিনি রওনা হন। পথিমধ্যে বলাই বিশ্বাসের বাড়ির সামনে আগে থেকেই ওৎ পেতে থাকা ৮/১০ জন ছিনতাইকারী গতিরোধ করে। পরে ছিনতাইকারীরা তার নিকট টাকা না পেয়ে তার সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে ছিনতাইকারীরা আগ্নেয়াস্ত্র দিয়ে মিজানুরের মাথায় গুলি করলে তিনি ঘটনাস্থলেই মারা যায়।

পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সান নিউজ/আর

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা