সংগৃহীত ছবি
সারাদেশ

অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার

জেলা প্রতিনিধি: রাজবাড়ী জেলার পাংশায় উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ ও সেনাবাহিনী।

শনিবার (৫ অক্টোবর) ভোরে তাদেরকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: জাহাজে অগ্নিকাণ্ডে নিহত ১

গ্রেফতারকৃতরা হলো, রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা পশ্চিম পাড়া গ্রামের অনাথ আলী শেখের ছেলে সজল শেখ (২৪), আজম মন্ডলের ছেলে জিহাদ মন্ডল (১৯) ও মৃত জনাব আলী মন্ডলের ছেলে আলেফ মন্ডল (৫০)।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাংশা থানার সরিষা ইউনিয়নে পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ অভিযান পরিচালনা করে ১টি ওয়ান শুটার গান, ১টি দেশীয় তৈরি একনালা বন্দুক এবং ৩ রাউন্ড গুলি উদ্ধারসহ ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণ

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মুকিত সরকার জানান, শনিবার ভোর রাতে পাংশা থানায় পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রসহ ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। এ সময় অভিযুক্ত সজলের নামে ১ টি অস্ত্র, ৩ টি ডাকাতি প্রস্তুতির মামলাসহ মোট ৬ টি মামলা রয়েছে। এই ব্যাপারে সেনাবাহিনী আসামি গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে পুলিশকে সহযোগিতা করেছে। এরপর গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা