ছবি : সংগৃহিত
সারাদেশ
পটুয়াখালীতে অগ্নিকাণ্ড

অর্ধশতাধিক দোকান-ঘর পুড়ে ছাই

নিনা আফরিন,পটুয়াখালী : পটুয়াখালী পৌর শহরের পুরানবাজার এলাকায় স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় আগুনের লেলিহান শিখায় রাস্তার দুপাশের অর্ধশতাধিক দোকানপাট,অগ্রনী ব্যাংকের শাখা ও ঘরবাড়ি পুড়ে যায়।

আরও পড়ুন : বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বুধবার (৩ মে) সন্ধ্যা ছয়টার দিকে হারুন মুন্সি নামের এক ব্যাক্তির তেলের গোডাউন থেকে আগুনের সুত্রপাত হয়। বাতাসের চাপে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে।

আগুনের লেলিহান শিখায় এসময় রাস্তার দুপাশের অর্ধশতাধিক দোকানপাট,অগ্রনী ব্যাংকের শাখা ও ঘরবাড়ি পুড়ে যায়।

ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট ও স্থানীয়দের দুই ঘন্টার প্রচেষ্টায় রাত সাড়ে ৮টা নাগাদ আগুন অনেকটা নিয়ন্ত্রনে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে কাজ করছিলো ফায়ার সার্ভিস।

আরও পড়ুন : এশিয়ার অর্থনীতি গতিশীল থাকবে

উদ্ধার তৎপরতা চালাতে গিয়ে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের দুই কর্মী,পুলিশের এক এএসআইসহ অন্তত ছয় জন। তাদের পটুয়াখালী ও বরিশাল মেডিকেল কলেজ হাসপসতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।

স্থানীয়রা জানান সন্ধ্যা পৌনে ৬টার দিকে তারা হারুন মুন্সির গোডাউনের পেছনে হালকা ধোঁয়া দেখতে পান। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে যায়। বিশেষ করে ওখানে তেল ও গ্যাসের দোকান থাকায় আগুনের ভয়াবহতা বৃদ্ধি পায়। এ সময় কয়েকটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে।

এছাড়া বাতাসের চাপে রাস্তার বিপরীত পাশেও আগুন ছড়িয়ে পরে। স্মরণকালে এমন ভয়াবহ অগ্নিকান্ড দেখেনি পটুয়াখালীবাসী। এদিকে সংস্কার করার লক্ষ্যে মিঠাপুকুর শুকিয়ে ফেলার কারনে পানির অভাবে ক্ষতির পরিমান বেড়েছে বলে স্থানীয়ের দাবী।

আরও পড়ুন : এলপিজির দাম বাড়ল ৫৭ টাকা

ফায়ার সার্ভিস পটুয়াখালীর স্টেশন অফিসার রেজোয়ান জানান, সন্ধ্যা ৬ টা ১০ মিনিটে তারা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। তাদের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করছে আরো ৫ টি ইউনিট ঘটনাস্থলের কাছাকাছি রয়েছে৷ আগুন পুরোপুরি নিয়ন্ত্রন হওয়ার পর তারা ক্ষয়ক্ষতি নিরূপণ ও উদ্ধার কাজ চালাবেন।

পুলিশ সুপার সাইদুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্তদের মালামাল যাতে বেহাত না হয় এবং ফায়ার সার্ভিসের সদস্যরা যাতে নির্বিঘ্নে কাজ করতে পারে তার জন্য তিনিসহ পুলিশের শতাধিক সদস্য ঘটনাস্থলে রয়েছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

ফিলিস্তিনের পক্ষে ব্রিটিশ গ্রিন পার্টি

মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষাপটে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের পক্ষে জো...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা