ছবি : সংগৃহিত
সারাদেশ

উলিপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রের মৃত্যু

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে সড়ক দুর্ঘটনায় শাহরিয়ার হোসেন বাদল (১৯) নামে কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : নকলে বাধা, কলার ধরলেন ছাত্রের মা!

বুধবার (৩ এপ্রিল) বেলা ১১টায় উলিপুর-রাজারহাট সড়কে টিএনটি অফিস গেটের সামনে পাঠানপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে।

বাদল পৌর শহরের নারিকেল বাড়ী কুড়ারপাড় এলাকার ফরিদুল ইসলাম বাবু'র ছেলে ও উলিপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

আরও পড়ুন : বান্দরবানে বুদ্ধপূর্ণিমা উদযাপিত

বাদল বুধবার বেলা ১১টায় উলিপুর শহর থেকে মোটরসাইকেলে বাড়ী যাওয়ার পথে টিএনটি অফিস গেটের সামনে পৌঁছালে বিপরীত দিকথেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশা দেখে হার্ড ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে ছিটকে পড়ে মাথায় প্রচন্ড আঘাত পায়।

স্থানীয় লোকজন গুরুত্বর আহত অবস্থায় বাদলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : মোবাইল চার্জ দিতে গিয়ে কিশোরীর মৃত্যু

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে দায়িত্বরত ডাঃ ফারিয়া হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই সে মারা যায়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

ডৌয়াতলায় নসিমনের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে ইট-ব...

চাকরি থেকে বরখাস্ত ব্রিগেডিয়ার জাকারিয়া ও  কর্নেল ফাতিমা

ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থ...

গোপালগঞ্জের সহিংসতায় মনে হয় না, এটি বাংলাদেশের অংশ: গোলাম পরওয়ার

গোপালগঞ্জে সহিংসতা, নাশকতা ও পুলিশের ওপর হামলার ঘট...

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপাল...

শেখ হাসিনার কাছে দেশের চেয়ে ভারত আনন্দের ও নিরাপত্তার জায়গা: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির র...

ইউএনওকে জামায়াতের হুমকি-ধমকি, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

সরকারি কর্মকর্তাদের সঙ্গে জামায়াতের অসৌজন্যমূলক আচ...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

ফের উত্তপ্ত সাভার-আশুলিয়া, অবরোধ-ভাংচুর, বিজিবি মোতায়েন

টানা দুই দিন শান্ত থাকার পর ন্যূনতম ৩০ হাজার টাকা...

১০ হাজার টাকার ধার থেকে বিশ্বমঞ্চে দীপিকা!

বলিউডের শীর্ষ তারকা হয়ে ওঠার যাত্রাপথ কখনোই গোলাপ বিছানো ছিল না জনপ্রিয় অভিনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা