ছবি : সংগৃহিত
ঐতিহ্য ও কৃষ্টি

বান্দরবানে বুদ্ধপূর্ণিমা উদযাপিত 

আবু রাসেল সুমন, জেলা প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে বান্দরবানে উদযাপন করা হচ্ছে বৌদ্ধ ধর্মালম্বীদের শুভ বৌদ্ধ পূর্ণিমা,বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্ম,বুদ্ধত্ব লাভ ও মহাপরিণির্বান ত্রিস্মৃতি বিজরিত এই শুভ বুদ্ধ পূর্ণিমা।

আরও পড়ুন : আজ জাহানারা ইমামের জন্ম

এই বিশেষ দিনটিতে বান্দরবানের বৌদ্ধ ধর্মাবলম্বীরা নানা আয়োজনে দিনটিকে পালন করে থাকে। এ উপলক্ষে বান্দরবানের রাজবাড়ী থেকে একটি বর্ণিল মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজগুরু বৌদ্ধ বিহার প্রাঙ্গনে বোধিবৃক্ষতলে পূজারীরা সমবেত হয়। সেখানে পঞ্চশীল গ্রহণের পর নর নারী, দায়ক দায়িকা, চন্দনের জল ঢেলে ও ফুল নিয়ে বোধিবৃক্ষ মুলে পূজা করেন এবং পঞ্চশীল গ্রহণ এবং হাজার প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

আরও পড়ুন : বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

ধর্মদেশনা প্রদান করেন বান্দরবানে উজানীপাড়ার রাজগুরু মহা বৌদ্ধবিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত ড. সুবন্নলংকারা মহাথের ও রাজগুরু বৌদ্ধবিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত উঃ কেতু মহাথের।

এ সময় উপস্থিত ছিলেন বোমাং রাজা উ চ প্রূ, রাজ কুমার চহ্লাপ্রুু জিমি, রাজকুমার চসিংপ্রু সহ বৌদ্ধ ধর্মের সকল নরনারী ও দায়ক দায়িকা।

প্রতি বছর বৈশাখ মাসে পূর্ণিমা তিথিতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা নানান বর্নাঢ্য আয়োজনে বৌদ্ধ পূর্ণিমা পালন করে থাকেন, বুদ্ধত্ব লাভের জন্য ২৯ বছর বয়সে গৃহ ত্যাগ করেন গৌতম এবং বিভিন্ন ধর্মীয় গুরুর কাছে শিষ্যত্ব গ্রহণের পর নিরঞ্জনা নদীর তীরে এক বটবৃক্ষ মূলে ৬ বছর কঠোর তপস্যার পর বুদ্ধত্ব লাভ করেন,এজন্য বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এ দিনটি খুবই তাৎপর্যপূর্ণ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা