সারাদেশ

বরিশালের বঙ্গবন্ধু অডিটোরিয়াম চালু ৩১ আগস্ট 

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: নির্মাণ শেষ হওয়ার আগেই বহুল প্রত্যাশিত বঙ্গবন্ধু অডিটোরিয়াম চালুর ঘোষণা দিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

শুক্রবার (১৪ আগস্ট) ফেসবুক লাইভে মেয়র বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান যে পর্যন্ত বঙ্গবন্ধু অডিটোরিয়ামের কাজ করেছে, সেই অবস্থাতেই ৩১ আগস্ট চালু হবে। এ উপলক্ষ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা করা হবে।

মেয়র বলেন, ‘বঙ্গবন্ধু অডিটোরিয়াম নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান ও বিগত মেয়রের গড়িমসি রয়েছে। তাছাড়া জায়গা নির্ধারণও সঠিক হয়নি। মোহামেডান ক্লাবের পেছনে করা হয়েছে অডিটোরিয়ামটি, যে ক্লাবে জুয়া থেকে শুরু করে অনেক আপত্তিকর কর্মকাণ্ড চলে। তবুও আমরা মুজিববর্ষ উপলক্ষ্যে বহুল প্রত্যাশিত অডিটোরিয়ামটি চালু করতে যাচ্ছি। পাঁচতলার মধ্যে আপাতত এক থেকে তৃতীয়তলা পর্যন্ত চালু করা হবে। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা অনুষ্ঠান করা যাবে।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বরিশাল শহীদ মিনারের পাশে বঙ্গবন্ধু অডিটোরিয়ামের নির্মাণ কাজ শুরু হয় ২০১৪ সালের ১৩ জানুয়ারি। ১৭ কোটি টাকা ব্যয়ে ২০১৫ সালের ১২ জানুয়ারি নির্মাণ কাজ শেষ করার কথা ছিল বিসিসির।

নগরীর ওয়ার্ড আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় সভায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, ‘দুই বছর সরকারি কোনো অনুদান ছাড়াই সিটি করপোরেশন চালাতে হচ্ছে। কর্মকর্তা-কর্মচারীদের কোনো বেতন বকেয়া নেই। আশা করছি, সামনের তিন বছর বরিশালের মানুষ যে কারণে আমাকে নির্বাচিত করেছেন, তা পূরণ করতে সক্ষম হবো।’

মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ওই সভায় নগরীর ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে বিবাদমান সমস্যার সমাধান করে নানা দিক-নির্দেশনা দেন। অন্যায় করে দলের বদনাম করলে কাউকে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন মহানগর আওয়ামী লীগের ওই দুই নেতা।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা