কাঠালিয়ায় জাতির জনকের ম্যুরাল উম্মোচন
সারাদেশ

কাঠালিয়ায় জাতির জনকের ম্যুরাল উম্মোচন

নিজস্ব প্রতিনিধি:

ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উন্মোচন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উন্মোচন করেন ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু এমপি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে কাঠালিয়া উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এ ম্যুরাল উম্মোচন করা হয়।

এ স্তম্ভে ব্যবহার করা হয়েছে টেরিকোঠা টাইলস। এতে রয়েছে বায়ান্নর ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যূত্থান স্বাধিকার আন্দোলন এবং মহান মুক্তিযোদ্ধের খন্ডচিত্র। আগামীকাল শনিবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসে উপজেলা প্রশাসনসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এ ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এমাদুল হক মনিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরুণ কর্মকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান উজির সিকদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত া (ওসি) পুলক চন্দ্র রায়, ঝালকাঠি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ, উপজেলা যুবলীগের সভাপতি ফাইজুল আলম সিদ্দিকি ফিরোজ, ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন ফরাজী, শিশির চন্দ্র দাস, মো. আমিরুল ইসলাম ফোরকান সিকদার, মো. রবিউল ইসলাম কবির সিকদার, মো. মাহমুদ হোসেন রিপন, মো. কামরুজ্জামান লিটন নকীবসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

ফলক উন্মোচনের পর বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা