বরিশাল উদীচীর সভাপতিকে জীবননাশের হুমকির প্রতিবাদ 
সারাদেশ

বরিশাল উদীচীর সভাপতিকে জীবননাশের হুমকির প্রতিবাদ 

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল : বাংলাদেশ উদীচী শিল্পিগোষ্ঠী বরিশাল জেলা সংসদের সভাপতি সাইফুর রহমান মিরণকে জীবননাশের হুমকি দিয়ে চিঠি পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (১৪ আগস্ট) পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, ৬ আগস্ট বরিশাল উদীচী ভবনের চিঠির বাক্স খুলে বেনামে ওই হত্যার হুমকি সম্বলিত চিঠিটি পাওয়া যায়। সম্প্রতি সরকারি বরিশাল কলেজের নামকরণ নিয়ে বরিশাল নগরীতে নানা কর্মসূচি পালিত হচ্ছে। সরকারি বরিশাল কলেজকে মহাত্মা অশ্বিনী কুমার দত্তের নামে নামকরণ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব সাইফুর রহমান মিরণ।

‘চিঠিতে বরিশাল কলেজের নামকরণের আন্দোলন থেকে বিরত থাকতে বলা হয়েছে। না হলে পরোক্ষভাবে হত্যার হুমকি দেওয়া হয়েছে। উদীচী মনে করে, বরিশাল উদীচীর সভাপতিকে জীবননাশের হুমকি সংস্কৃতির জন্য এক অশনি সংকেত। তারা এই হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একইসঙ্গে হুমকিদাতাদের খুঁজে বের করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে উদীচী।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা