যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে সংঘর্ষে তিন কিশোর নিহত, আহত ছয়
সারাদেশ

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে সংঘর্ষে তিন কিশোর নিহত, আহত ছয়

নিজস্ব প্রতিবেদক:

যশোর: যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে দু'গ্রুপের সংঘর্ষে তিন কিশোর নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো ছয় কিশোর।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিশু উন্নয়ন কেন্দ্রে বন্দি কিশোরদের দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জেরে রড ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এতে মারাত্মক জখম হয় বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে তিন কিশোর নাইম হোসেন, পারভেজ ও রাসেলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে, শিশু উন্নয়ন কেন্দ্রের ভেতরে কী হচ্ছে স্পষ্টভাবে তা এখনো জানা যায়নি।

প্রশিক্ষক মুশফিক জানান, কয়েকদিন আগে সংশোধনাগারে কিশোরদের দুই গ্রুপের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। ওই ঘটনার জের ধরে বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার পর থেকেই সংঘর্ষের সূত্রপাত। বাঁশ, লাঠি-সোটা এবং পরিত্যক্ত জিনিসপত্র নিয়ে তারা সংঘর্ষে জড়ায়। ঘটনার পর ১৫ বছরের কিশোর নাইমকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে কর্তৃপক্ষ। এ সময় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক অমিয় দাস জানান, তার গায়ে আঘাতের চিহ্ন ছিল। তবে কি কারণে মারা গেছে, তা ময়না তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

পরে কিশোর সংশোধনাগারের গাড়িতে দুই দফায় আরো দুই কিশোর পারভেজ ও রাসেলকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদেরও মৃত অবস্থায় পান চিকিৎসকরা।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘আমি শিশু উন্নয়ন কেন্দ্রের দিকে যাচ্ছি।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা