কাশিয়ানীতে নিখোঁজ কলেজছাত্রের মরদেহ উদ্ধার    
সারাদেশ

কাশিয়ানীতে নিখোঁজ কলেজছাত্রের মরদেহ উদ্ধার    

নিজস্ব প্রতিনিধি:

গোপালগঞ্জ: নিখোঁজের দুইদিন পর কলেজছাত্র আমিনুর রহমান খানের (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে কাশিয়ানী উপজেলার তালতলা খাল থেকে ওই কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া পশ্চিমপাড়া গ্রামের হাফিজুর রহমান খানের ছেলে ও গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের অর্থনীতি বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র।

কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার আমিনুর রহমান জানান, গত মঙ্গলবার (১১ আগস্ট) রাত ১১টার দিকে আমিনুর বাড়ির থেকে আলা কোপাতে (মাছ শিকার) যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ বিষয়ে তার বাবা গোপালগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি করেন। বৃহস্পতিবার বিকেলে স্থানীয়রা খালে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং নিহতের পরিবার নিখোঁজ আমিনুরের মরদেহ বলে শনাক্ত করেন।

তিনি আরো জানান, মরদেহ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা