ফরিদপুরে দু’দফা বন্যায় কৃষিতে ক্ষতি ১০৯ কোটি টাকা
সারাদেশ

ফরিদপুরে দু’দফা বন্যায় কৃষিতে ক্ষতি ১০৯ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি:

ফরিদপুর: দু’দফার বন্যায় জেলায় প্রায় ১৩ হাজার ২৯৭ হেক্টর ফসলি জমি তলিয়ে যায়। এ কারণে ১০৮ কোটি ৫৭ লাখ টাকার ক্ষতি হয়েছে সম্মুখীন সাতটি উপজেলার ৫৫০টি গ্রামের ৬৪ হাজার ৩২৫ জন চাষির। ক্ষতিগ্রস্ত চাষিদের বীজ-সার দিয়ে সহযোগিতা করা হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

পর পর দু’দফার বন্যায় জেলার ৯টি উপজেলার মধ্যে সাতটি উপজেলাই কবলিত হয়। পদ্মা নদী সংলগ্ন সদর উপজেলার নর্থচ্যানেল, ডিক্রিরচর, আলিয়াবাদ, চরমাধবদিয়া ইউনিয়ন এবং সদরপুর ও চরভদ্রাসন উপজেলার চরাঞ্চলের নিম্ন এলাকাগুলো জলাবদ্ধ হয়। তলিয়ে যায় বোনা আমন, রোপা আমন, আমনের বীজতলা, বিভিন্ন ধরনের সবজিসহ ফসলের জমি।

এসব এলাকার চাষিরা বলেন, ‘দু’দফার বন্যায় আমরা পথে বসে গেছি। সরকারের কাছে সার-বীজ সহায়তা চাই। তা না পেলে নতুন করে চাষাবাদ শুরু করতে পারবো না।’

ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. হজরত আলী জানান, বন্যার ক্ষতি পুষিয়ে নিতে চাষিদের বীজ ও সার ছাড়াও পর্যাপ্ত প্রণোদনা দেওয়া হবে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা