মোংলায় গাঁজা-রশি-ব্যাটারিসহ পাঁচ কারবারি আটক
সারাদেশ

মোংলায় গাঁজা-রশি-ব্যাটারিসহ পাঁচ কারবারি আটক

নিজস্ব প্রতিনিধি:

মোংলা (বাগেরহাট): মোংলায় ৭৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী এবং কার্গো জাহাজ থেকে পাচার হওয়া দুই মণ রশি ও ব্যাটারিসহ চার চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) রাতে স্থায়ী বন্দরের ইপিজেড এলাকা থেকে গাঁঁজাসহ মাদক ব্যবসায়ী মো. হাবিবুর গাজীকে আটক করে পুলিশ। এ ঘটনায় রাতেই থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে। সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দাল গ্রামের মো. মানিক গাজীর ছেলে হাবিবুর মোংলা ইপিজেডের একটি ফ্যাক্টরিতে চাকরি করেন।

রাতেই শহরতলীর কানাইনগর-গুচ্ছগ্রাম এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত চোরাকারবারি নিয়ামত হাওলাদারের বাড়িতে অভিযান চালিয়ে কার্গো জাহাজ থেকে পাচার করে এনে মজুদ রাখা দুই মণ মোটা রশি ও একটি ব্যাটারি জব্দ করেছে পুলিশ। এ সময় নিয়ামত হাওলাদার (২৫), তরিকুল ব্যাপারী, সিজার খান ও সিরাজ শিকদারকে হাতেনাতে আটক করা হয়। পালিয়ে যান হাকিম ব্যাপারী। এ ঘটনায়ও রাতে থানায় মামলা দায়ের হয়েছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, প্রতিনিয়তই মাদক ও চোরাচালানিসহ সকল ধরনের অপরাধ কর্মকাণ্ড বন্ধে অভিযান চালানো হচ্ছে। গত ২৬ জুলাই থেকে ১৩ আগস্ট পর্যন্ত ৭৯ পিচ ইয়াবা, এক কেজি ২৫০ গ্রাম গাঁজা জব্দ হয়েছে। এ সকল ঘটনায় ১০টি মামলায় ১৪ জনকে কারাগারে পাঠানো হয়েছে। বিভিন্ন ধরনের অপরাধের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অন্য আটজনকে ১৫ দিন থেকে তিনমাস পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা